একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

Must Read

ওয়েব ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital) থেকে পরপর দুই রোগী (Patient) নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক জন বরানগরের বাসিন্দা বছর একান্নর বিমল ঘোষ, অন্য জন চিৎপুরের ২৩ বছরের দীপান্বিতা রায়। দু’টি ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

বৃহস্পতিবার বরানগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে বিমল ঘোষকে আর জি করে স্থানান্তর করা হয়েছিল। মেডিসিন বিভাগের ছ’তলায় ২২ নম্বর বেডে ভর্তি ছিলেন তিনি। পরিবারের দাবি, পরের দিন হাসপাতালে গিয়ে তাঁকে আর বেডে পাওয়া যায়নি। হাসপাতালের কর্মীদের কাছ থেকে রোগী কোথায় গিয়েছেন, তা নিয়েও একাধিক ভিন্ন তথ্য মেলায় আরও ধোঁয়াশা তৈরি হয়।

আরও খবর : সপ্তম পে কমিশনে বড় বদলের ইঙ্গিত, ৩ শতাংশ থেকে এবার ইনক্রিমেন্ট হতে পারে ৫%!

পরিবারের অভিযোগ, কেউ তাঁদের জানিয়েছিলেন পরীক্ষার জন্য বিমলকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছে, আবার কেউ দাবি করেন তিনি বাথরুমে গিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানান, রোগীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত শুরু করেছে টালা থানার পুলিশ।

এর মধ্যেই একই হাসপাতালের TPU ওয়ার্ড থেকে আর এক রোগীর নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে। চিৎপুরের বাসিন্দা দীপান্বিতা রায় চারতলার ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার রাত থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে পরিবারের অভিযোগ। হাসপাতালের তরফে পরিবারকে বিষয়টি জানানোর পর চিৎপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরপর দুই ঘটনায় হাসপাতালের (Hospital) নিরাপত্তা ও রোগীদের নজরদারি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This