ভোটের পর হিংসায় ‘জিরো টলারেন্স’! পুরুলিয়ায় কড়া বার্তা প্রশাসনের

Must Read

পুরুলিয়া: নির্বাচন পরবর্তী হিংসা রুখতে কঠোর অবস্থান নিল পুরুলিয়া (Purulia) জেলা প্রশাসন। পার্টি অফিস দখল, ভাঙচুর বা মারধরের মতো কোনও বেআইনি কাজ একেবারেই বরদাস্ত করা হবে না, এমনই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) উস্কানিমূলক বা বিতর্কিত পোস্ট করা থেকেও বিরত থাকার নির্দেশ জারি করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, কোনও প্ররোচনায় পা দিয়ে উত্তেজনা ছড়ানো, ভুয়ো বা উস্কানিমূলক কন্টেন্ট পোস্ট করা কিংবা অশান্তি তৈরির চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই বলরামপুর ও টামনা থানার এলাকায় দু-একটি বিচ্ছিন্ন ঘটনার খবর মিললেও, তা দ্রুত কড়া হাতে দমন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। শান্তি ভঙ্গের অভিযোগে এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

আরও পড়ুন: ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, আজ ভিজবে কোন কোন জেলা? দেখুন বিগ আপডেট

জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বত্র নজরদারি চালানো হচ্ছে বলে প্রশাসনের দাবি। বুধবার জেলা প্রশাসনের সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে জেলা শাসক কোন্তম সুধীর ও পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার দায়িত্বপ্রাপ্ত সিএপিএফ কমান্ডো প্রণব আনন্দ-সহ অন্যান্য আধিকারিকরাও।

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This