আইটি ম্যানেজারেরের চাকরি ছেড়ে অটোকে বেছে নিলেন মহিলা! কত উপার্জন করছেন?

Must Read

ওয়েব ডেস্ক : ৯ বছর আইটি ম্যানেজার হিসেবে কাজ করেছেন। কিন্তু শান্তির খোঁজে সেই চাকরি ছেড়েছেন এক মহিলা (Woman)। রোজগার করতে বেছে নিয়ে অটোকেই (Auto)। সম্প্রতি এমনই এক মহিলার কথা ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওটি শেয়ার করেছে ডা: নেজরিন মিধলাজ।

ভিডিওতে দেখা গিয়েছে, অটো করে যাওয়ার সময় ওই মহিলার সঙ্গে কথা বলছেন মিধলাজ। তিনি প্রশ্ন করেছিলেন, পুরুষপ্রধান পেশায় কাজ করতে কেমন লাগে। পুরো কথোপকথনে অটোচালককে বেশ হাসিখুশিই দেখিয়েছিল। মিধলাজ দাবি করেন, ওই মহিলা ৯ বছর আইটি ম্যানেজার (IT Manager) হিসেবে কাজ করেছেন। কিন্তু, চাকরিতে চাপ ও মানসিক স্ট্রেসের কারণে এই চাকরি ছেড়ে দেন। অটো চালানোর সিদ্ধান্ত নেন তিনি।

আরও খবর : এবছর কখন পড়েছে জামাইষষ্ঠীর তিথি?

মিধলাজ আরও জানিয়েছেন, ওই মহিলা অটো চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মতো উপার্জন করেন। বিষয়টি গভীর প্রভাব ফেলেছে মিধলাজের উপর। তিনি বলেন, ‘সমাজে অনেকেই পদ প্রতিপত্তি ও সাফল্যের পিছনে দৌড়ে বেড়ায়। কিন্তু এগুলিকি তাঁদেরকে সুখী করে তোলে?’

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যপক সাড়া ফেলেছে। অনেকে মহিলার সিদ্ধান্তের জন্য তাঁর প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, সমাজের প্রত্যাশার চেয়ে মানসিক সান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে আবার নিজেদের পরিচিতদের উদাহরণ দিয়ে বলেছেন, অনেকে চাকরি ছেড়ে ভিন্ন পেসায় গিয়ে মানসিক শান্তি খুঁজে পেয়েছেন। সঙ্গে উপার্জন করছেন অর্থও।

দেখুন অন্য খবর :

Latest News

লিঙ্কডইনে অভিষেক বিরাট কোহলির! ক্রিকেটের পর এবার বড় লক্ষ্যের পথে তারকা

ওয়েব ডেস্ক : ক্রিকেটের মাঠে তাঁর সাফল্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার ব্যবসার দুনিয়ায় নিজের লক্ষ্য স্পষ্ট...

More Articles Like This