29 C
Kolkata

সাংবাদিক বৈঠক থেকে ডিএ নিয়ে কী বললেন অগ্নিমিত্রা?

Must Read

ওয়েব ডেস্ক : সপ্তম পে কমিশনের অনুমোদন দিয়েছে রাজ্যের নতুন সরকার। তবে এদিন মন্ত্রী সভায় ডিএ (DA) নিয়ে কোনও আলোচনা হয়নি বলে সাংবাদিক বৈঠক থেকে জানালেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ডিএ নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের মন্ত্রী বলেন, ‘আজ ডিএ নিয়ে আলোচনা হয়নি। অবশ্যই আলোচনা হবে। তবে আজকের ক্যাবিনেট মিটিংয়ে তা এজেন্ডায় ছিল না।’ সঙ্গে জানিয়েছেন, ১৫ দিন পর এ নিয়ে ক্যাবিনেট বৈঠকে (Cabinet meeting) হবে। তবে সেখানে এ নিয়ে আলোচনা হবে কি না, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

সোমবার নির্ধারিত সময়ে রাজ্যের পাঁচ মন্ত্রী ও মুখ্য সচিব মনোজ আগরওয়ালের সঙ্গে ক্যাবিনেট বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিনই সরকারি কর্মীদের বেতন সংশোধন থেকে বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল। তার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সপ্তম বেতন কমিশন অনুমোদনের কথা জানান অগ্নিমিত্রা পাল।

আরও খবর : ‘রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য দিচ্ছে গরিবরা’, বিজেপির বুলডোজার নীতি নিয়ে সরব মমতা

ক্যাবিনেট বৈঠকের শেষে সোমবার নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘রাজ্যের সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন করা হবে।’ এ নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে ডিএ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে বলে রাখা দরকার, রাজ্যের সরকারি কর্মচারিদের কেন্দ্রীয় হারে ডিএ-র (DA) ডাবি দীর্ঘদিনের। এনিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টেও মামলা হয়েছে। মিটিং-মিছিল, প্রতিবাদ-বিক্ষোভ সব হয়েছে। তবে রাজ্যে নতুন সরকার গঠন হওয়ায় সরকারি কর্মীরা ডিএ নিয়ে ভরসা রাখছেন। তবে পরের ক্যাবিনেট বৈঠকে ডিএ নিয়ে কোনও সিদ্ধান্ত হয় কি না, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বের পাসপোর্ট সূচকে ধাক্কা, ১২৫তম স্থানে নেমে গেল ভারত

ওয়েব ডেস্ক : বিশ্বের শক্তিশালী পাসপোর্টের (Passport) তালিকায় এক ধাপ পিছিয়ে গেল ভারত (India)। গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স (Global Passport...

More Articles Like This