38.3 C
Kolkata

দক্ষিণে ভ্যাপসা গরম আর বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে রেড অ্যালার্ট! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

Must Read

কলকাতা: রবিবারের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও কাটেনি। সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসেই রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather news)। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে রেড অ্যালার্ট (Rain Forecast)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেল বা অফিস ছুটির সময় শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রাস্তায় জল জমে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে।

আরও পড়ুন: আগামী সপ্তাহেই রাজ্যে ঢুকছে বর্ষা! জেনে নিন হাওয়া বদলের মেগা আপডেট

দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি এলাকায় বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কমবে না। ফলে তাপমাত্রা তুলনামূলক নিয়ন্ত্রিত থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। আগামী সাত দিন সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

একটানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি ল্যান্ডস্লাইডের কারণে যান চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। সমতলের মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতেই উত্তর থেকে দক্ষিণ, গোটা পশ্চিমবঙ্গজুড়েই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার প্রভাব বজায় থাকবে বলে পূর্বাভাস।

Latest News

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা তৃণমূলের সুখেন্দু শেখর রায়ের

কলকাতা: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা...

More Articles Like This