ম্যাজিকের মতো বদলাতে পারে আবহাওয়া! দুপুর গড়ালেই ঝেঁপে বৃষ্টি, উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

Must Read

কলকাতা: কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট। তবে বুধবার ফের বদলাতে পারে আবহাওয়ার ছবি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Kolkata Rain Forecast)। অন্য দিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘের পরিমাণ বাড়তে পারে। বিকেলের দিকে শহরের বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার জন্য আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।

দক্ষিণবঙ্গের ছবিও মোটের উপর একই রকম। দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি অন্যান্য জেলাতেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

তবে তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অর্থাৎ, একদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকলেও বিকেলের পর আচমকা বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা। অন্যদিকে পাহাড় ও উত্তরবঙ্গের সমতলের কয়েকটি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। ফলে বুধবার বাইরে বেরোনোর ক্ষেত্রে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাসিন্দাদের যেমন বিকেলের আবহাওয়ার দিকে নজর রাখতে হবে, তেমনই উত্তরবঙ্গের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

Latest News

এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতর! দমকলের নোটিস খারিজ, নতুন করে পরিদর্শনের নির্দেশ হাই কোর্টের

কলকাতা: আপাতত ক্যামাক স্ট্রিটের দফতর খালি করতে হচ্ছে না তৃণমূলকে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দমকল বিভাগের দেওয়া অফিস খালি করার...

More Articles Like This