হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে

Must Read

ওয়েব ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যের জেরে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মামলাকারীর বক্তব্য ছিল, হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে এবং কে বা কারা এই খুন করিয়েছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাবি করেছিলেন যে তিনি বিষয়টি জানেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে বিষয়টি প্রকাশ্যে না আনার পাশাপাশি রাজ্য পুলিশকে চুপ থাকার নির্দেশ দিতে বলেছিলেন। দেশের স্বার্থ এবং বাংলাদেশে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এতদিন তিনি নাম প্রকাশ করেননি বলেও জানিয়েছিলেন। তাঁর এই বক্তব্যের পরেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ (PIL) মামলা দায়ের হয়।

আরও খবর :  এপিএম চিটফান্ড মামলায় কলকাতায় বড়সড় অভিযান, ৬ ঠিকানায় ইডি

মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, ইতিমধ্যেই পুলিশ বিষয়টি তদন্ত করেছে। তবে তদন্তে কোনও অপরাধযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে আদালতকে জানানো হয়। এরপর মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের পর্যবেক্ষণ, এই ধরনের আবেদন জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য নয়। পাশাপাশি মামলার নথি থেকেও ঘটনাটি অপরাধযোগ্য বলে প্রমাণিত হয়নি বলে আদালত জানায়। এই পর্যবেক্ষণের পরই আবেদনটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

Latest News

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর, দুর্বলতম আফগানিস্তান! ভারতের স্থান কোথায়?

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোন দেশের নাগরিক কত সহজে বিভিন্ন দেশে প্রবেশ করতে পারেন, তার অন্যতম মাপকাঠি...

More Articles Like This