ওয়েব ডেস্ক : বেআইনি ভাবে পশুপাখি (Animals) বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গ্যালিফ স্ট্রিট-সহ রাজ্যের সমস্ত পশুপাখির বাজারে উচ্চ পর্যায়ের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে আদালত। আগামী রবিবার থেকেই এই নজরদারি শুরু করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, সাদা পোশাকে পুলিশ এবং রাজ্য প্রশাসনের নির্দিষ্ট বিভাগের আধিকারিকরা বাজারগুলিতে নজরদারি চালাবেন। বেআইনি ভাবে পশুপাখি (Animals) বিক্রির ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
আরও খবর : এপিএম চিটফান্ড মামলায় কলকাতায় বড়সড় অভিযান, ৬ ঠিকানায় ইডি
শুধু কলকাতার গ্যালিফ স্ট্রিট নয়, রাজ্যের অন্যান্য পশুপাখির (Animals) বাজারেও একই ধরনের নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিতে হবে। আগামী ৬ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি রয়েছে। মূলত, বেআইনি ভাবে টিয়া, চন্দনা, পাহাড়ি মুনিয়া-সহ বিভিন্ন পশুপাখি বিক্রির অভিযোগকে কেন্দ্র করেই আদালতের এই নির্দেশ বলে জানা গিয়েছে।
