বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আমিরশাহীর, দুর্বলতম আফগানিস্তান! ভারতের স্থান কোথায়?

Must Read

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোন দেশের নাগরিক কত সহজে বিভিন্ন দেশে প্রবেশ করতে পারেন, তার অন্যতম মাপকাঠি হিসেবে দেখা হয় পাসপোর্টের (Passport) শক্তি। ২০২৬ সালের পাসপোর্ট সূচকে (Passport Index) সংযুক্ত আরব আমিরশাহী (UAE) রয়েছে প্রথম স্থানে। দেশটির মোবিলিটি স্কোর ১৮১। আমিরশাহীর নাগরিকেরা ১৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন। এছাড়া ৪৩টি দেশে ভিসা-অন-অ্যারাইভালের সুবিধা পাবেন।

এই তালিকায় ভারতের অবস্থান ৭৩ নম্বরে। ভারতের (India) মোবিলিটি স্কোর ৬৯। মোট ২৫টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে ভারতীয়দের। আরও ৩৯টি দেশে পৌঁছনোর পরে ভিসা নেওয়া যায়। তবে ১২৯টি দেশে যাওয়ার আগে ভারতীয় পাসপোর্টধারীদের ভিসা সংগ্রহ করতে হয়। ২০২৫ সালে ভারত ৬৬ নম্বরে ছিল এবং মোবিলিটি স্কোর ছিল ৭৩।

আরও খবর :  সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধজাহাজের! ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ দিল্লির

অর্থাৎ এক বছরের ব্যবধানে ভারতের র‌্যাঙ্ক সাত ধাপ নেমেছে। একই সঙ্গে ভিসা-অন-অ্যারাইভালের সুবিধা পাওয়া দেশের সংখ্যা ৪৪ থেকে কমে ৩৯ হয়েছে। অন্যদিকে আগে থেকে ভিসা প্রয়োজন এমন দেশের সংখ্যা ১২৫ থেকে বেড়ে হয়েছে ১২৯। ভারতের সঙ্গে একই ৭৩ নম্বরে রয়েছে জিম্বাবোয়ে, উগান্ডা, উজবেকিস্তান, সাও টোমে ও প্রিন্সিপে এবং ভিয়েতনাম।

এই ধরনের আন্তর্জাতিক পাসপোর্ট র‌্যাঙ্কিং নিয়ে ভারত সরকার আগেও প্রশ্ন তুলেছে। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছিলেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের একতরফা মানদণ্ডে এই ধরনের তালিকা তৈরি করে। কোনও সর্বজনস্বীকৃত মাপকাঠি না থাকায় একটি মাত্র র‌্যাঙ্কিংকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে ধরা উচিত নয়।

Latest News

এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতর! দমকলের নোটিস খারিজ, নতুন করে পরিদর্শনের নির্দেশ হাই কোর্টের

কলকাতা: আপাতত ক্যামাক স্ট্রিটের দফতর খালি করতে হচ্ছে না তৃণমূলকে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দমকল বিভাগের দেওয়া অফিস খালি করার...

More Articles Like This