ক্যাবিনেটে অনুমোদন ৪৫ হাজারেরও বেশি নতুন পদ, দ্রুত শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

Must Read

দেবাশীষ সেনগুপ্ত

উৎসবের সূচনায় রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। বিভিন্ন দপ্তরের ৪৫ হাজারের বেশি নিয়োগে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। মঙ্গলবার পুজোর আগে শেষ মন্ত্রিসভার বৈঠকে মোট ৪৫,১৮৫টি নতুন পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, অর্থ দপ্তরের অনুমোদনের পর বিভিন্ন দপ্তরে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তাঁর দাবি, সমস্ত নিয়োগই হবে সম্পূর্ণ নিয়ম মেনে এবং মেধার ভিত্তিতে।

সবচেয়ে বেশি পদ রয়েছে স্কুল শিক্ষা দপ্তরে। সেখানে মোট ৩৩,১১৯টি শূন্যপদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, স্নাতকোত্তর স্তরের শিক্ষক এবং প্রধান শিক্ষক-শিক্ষিকার পদও রয়েছে।

আরও খবর : মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর উপলক্ষে বিশেষ প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার

এ ছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ৭,১১৯টি, কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দপ্তরে ১,৮৮৬টি এবং পুলিশে ডেপুটি কমিশনার থেকে সাব-ইন্সপেক্টর, এএসআই ও লেডি কনস্টেবল মিলিয়ে ৯৯৬টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে কর্মসংস্থান বাড়ানো এবং প্রশাসনিক শূন্যপদ দ্রুত পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest News

মুম্বইয়ের বিক্ষোভে যোগ দিয়ে বিপাকে অভিনেতা ইমরান খান! ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

ওয়েব ডেস্ক : মুম্বইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে এবার অভিবাসন সংক্রান্ত বিতর্কে জড়ালেন অভিনেতা ইমরান খান (Imran Khan)। আগামী...

More Articles Like This