ওয়েব ডেস্ক : পূজাবকাশ কালীন বেঞ্চ ডামপিং গ্রাউন্ড নয়। অভিষেকের মামলার দৃষ্টি আকর্ষণ নিয়ে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচাৰ্যর।
বৃহস্পতিবার অভিষেকের আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচাৰ্যর দৃষ্টি আকর্ষণ করে দাবি করেন, তাঁর বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করুক আদালত।
আরও খবর : পুজোর অনুমোদনে নতুন রেকর্ড! শেষ মুহূর্তে আরও ৮০০ ক্লাবকে ছাড়, সরকারি অনুদানও
অভিষেকের মামলাটি ডিসেম্বর মাসে শুনানির জন্য পাঠানো হয়েছে। অথচ মিডিয়ায় তাঁর মক্কেলের বিরুদ্ধে প্রায় দিন তদন্ত সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে। এই অবস্থায় এখন শুনানি সম্ভব না হলে অবকাশকালীন বেঞ্চে মামলাটি পাঠানো হোক। বিচারপতি সৌগত ভট্টাচার্য দ্রুত শুনানির আবেদন নাকচ করে দেন। বিচারপতি জানিয়ে দেন দ্রুত শুনানি কোনও ভাবেই সম্ভব নয়।
