পুজোর আনন্দে বৃষ্টির ভ্রুকুটি! পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত দুর্যোগের আশঙ্কা, অষ্টমীতে কি মিলবে স্বস্তি?

Must Read

ওয়েব ডেস্ক : বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও বাংলার আকাশ থেকে এখনও পুরোপুরি সরছে না বৃষ্টির (Rain) মেঘ। দুর্গাপুজোর প্রথম কয়েকটি দিনে আবহাওয়ার ওঠানামা চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পঞ্চমী থেকে প্রথম সপ্তমী পর্যন্ত কলকাতা (Kolkata) ও আশপাশের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাতের আশঙ্কাও। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার ষষ্ঠীর দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। কয়েক দফায় বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও খবর : পূজাবকাশ কালীন বেঞ্চ ডামপিং গ্রাউন্ড নয়: হাইকোর্ট

রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। তবে অষ্টমী থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর প্রথম দিকে ছাতা সঙ্গে রাখার প্রয়োজন হতে পারে, যদিও পরবর্তী সময়ে আবহাওয়ার উন্নতি হওয়ার ইঙ্গিত রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত তুলনামূলক শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

Latest News

পাকিস্তানে স্কুলের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত বহু পড়ুয়া ও শিক্ষক

ওয়েব ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে (Peshawar) একটি বেসরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল বহু পড়ুয়া ও এক শিক্ষিকার।...

More Articles Like This