Forbidden

You don't have permission to access th1s resource.

জঙ্গি দমনে বড় পদক্ষেপের ভাবনা, রাজ্যে গঠনের পথে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড? - KolkataTV
28.9 C
Kolkata

জঙ্গি দমনে বড় পদক্ষেপের ভাবনা, রাজ্যে গঠনের পথে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড?

Must Read

ওয়েব ডেস্ক : জঙ্গি দমনে আরও শক্তিশালী পরিকাঠামো গড়ে তুলতে পশ্চিমবঙ্গে (West Bengal) অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) গঠনের পরিকল্পনা করছে রাজ্য। সূত্রের খবর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট ও দিল্লি পুলিশের এটিএসের আদলে এই নতুন ইউনিট তৈরির প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একাধিক দফায় প্রশাসনিক পর্যায়ে আলোচনা হয়েছে।

সূত্রের খবর, নতুন এটিএসের (ATS) নেতৃত্বে একজন আইজি পদমর্যাদার আধিকারিক থাকতে পারেন। তাঁর অধীনে ডিআইজি, এসপি-সহ বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকরা কাজ করবেন। এটিএসের সদর দফতর কলকাতা বা তার সংলগ্ন এলাকায় হতে পারে। পাশাপাশি জঙ্গি কার্যকলাপের ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত একাধিক জেলায় শাখা দপ্তর খোলার ভাবনাও রয়েছে।

আরও খবর : মিড-ডে মিল নিয়ে নতুন ভাবনা! পাতে নয়, পড়ুয়াদের হাতে সেদ্ধ ডিম দেওয়ার পরিকল্পনা রাজ্যের

সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফের হাতে জঙ্গি হামিম মণ্ডল ও অর্পিতা সরকারের গ্রেফতারির পর গোয়েন্দাদের নজরে এসেছে বিভিন্ন জঙ্গি সংগঠনের সক্রিয়তার বিষয়টি। তদন্তকারী সংস্থার দাবি, জেএমবি, আইএস, আকিস ও লস্কর-সহ একাধিক জঙ্গি সংগঠনের মডিউল এবং স্লিপার সেলের গতিবিধির উপর নজরদারি আরও জোরদার করার প্রয়োজন রয়েছে। সীমান্ত এলাকা, অনলাইন র‌্যাডিক্যালাইজেশন এবং জঙ্গি নিয়োগের সম্ভাব্য চেষ্টাও নজরে রাখা হবে বলে সূত্রের খবর।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে এটিএসের (ATS) শাখা গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। তবে এখনও এই পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সরকারিভাবে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

Latest News

যে সব পুরবোর্ডের মেয়াদ শেষের পথে, ডিসেম্বরেই সেখানে পুরভোট, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোটের পর এ বার নজর পুরভোটে (Municipal Election)। একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ...

More Articles Like This