Forbidden

You don't have permission to access th1s resource.

পেরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ১৩ জন - KolkataTV
33.6 C
Kolkata

পেরুতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ১৩ জন

Must Read

ওয়েব ডেস্ক : পেরুর (Peru) নাজকা শহরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন। স্থানীয় প্রশাসনের দাবি, পর্যটকদের নিয়ে নাজকা লাইন্স দর্শনে যাচ্ছিল ছোট আকারের বিমানটি। উড়ানের মাঝপথেই সেটি একটি খোলা মাঠে ভেঙে পড়ে। মৃতদের মধ্যে ১১ জন বিদেশি পর্যটক এবং দুই বিমানকর্মী রয়েছেন বলে খবর।

পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী, মৃত বিদেশি পর্যটকদের মধ্যে দু’জন জার্মান, দু’জন স্পেনের এবং সাতজন ইতালির নাগরিক। বিমানটি পেরুর অ্যারোডিয়ানা (Aerodiana) সংস্থার পরিচালিত ছিল। সেটি আইকা (Ica) শহর থেকে যাত্রা শুরু করেছিল।

আরও খবর : ব্রড পিকে অভিযানেই শেষ যাত্রা, তুষারধসে মৃত্যু নির্মল পুরজার

নাজকা লাইন্স বিশ্বের অন্যতম ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মরুভূমির বুকে শত শত বছর আগে তৈরি বিশাল আকারের জিওগ্লিফগুলি শুধুমাত্র আকাশপথ বা নির্দিষ্ট পর্যবেক্ষণ টাওয়ার থেকে স্পষ্টভাবে দেখা যায়। এই কারণেই প্রতিবছর হাজার হাজার পর্যটক সেখানে আসেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পেরুর প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি না কি আবহাওয়ার কারণে উড়ানটি দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This