Forbidden

You don't have permission to access th1s resource.

বিয়ের আগেই ঐন্দ্রিলার কাছে বাবা হওয়ার আবদার অঙ্কুশের! - KolkataTV
32.2 C
Kolkata

বিয়ের আগেই ঐন্দ্রিলার কাছে বাবা হওয়ার আবদার অঙ্কুশের!

Must Read

ওয়েবডেস্ক-  একেই বলে প্রেম (Love) ! টলিউডে (Tollywood)  অন্যতম যুগল অঙ্কুশ (Ankush)  ও ঐন্দ্রিলা (Oindrila)  এবার কী বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? গল্পটা অনেকটা কিন্তু সেইরকম। রিল ছেড়ে এবার কী রিয়েল লাইফে প্রবেশ করার ইচ্ছে এই যুগলের?

চব্বিশ সালে অঙ্কুশ কথা দিয়েছিলেন, মির্জার ব্যবসার হিট হলেই বিয়ের পিঁড়িতে। এখন ২০২৬। পার হয়ে গিয়েছে দুটো বছর। তাহলে কবে ছাদনাতলায়? প্রায় একযুগেরও বেশি সময় ধরে তাঁদের দুজনের সম্পর্কের বয়স। প্রেম বন্ধুত্ব মিলিতে দুজনে একসঙ্গে ১৫ টা বসন্ত পার করে দিয়েছেন। কবে তাদের বর-কনের জুটিতে দেখবেন, সেই প্রশ্নই থাকে তাদের অনুরাগীদের মধ্যে। এবার কী সেই ইচ্ছে পূরণ হবে? অভিনেত্রীর জন্মদিনেই বড় ইঙ্গিত দিলেন অঙ্কুশ।

পিকচার অভি বাকি হ্যায়! এরপরই ওই পোস্টে ঐন্দ্রিলার উদ্দেশে অভিনেতা যা লিখেছেন, যা দেখেই ভক্তকূলের মধ্যে নানা ধরনের প্রশ্ন ইতিউতি ঘুরছে। অঙ্কুশের মন্তব্য, ‘ভবিষ্যতে আমাদের বাচ্চারা জন্মেই আমাদের দাদু-দিদা বলে যাতে না ডাকে, তার জন্যে আর বেশি দেরি করা যাবে না কিন্তু।’ ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের এই আদুরে পোস্ট ঘিরে নেটপাড়া সরগরম। তাহলে কী এই ছাব্বিশেই চারহাত এক হতে চলেছে?

অঙ্কুশের এই খুনসুটি জবাবে ঐন্দ্রিলা লিখেছেন, আমি ‘আমি বাকরুদ্ধ! তোমাকে চিরকাল ভালোবেসে যাব।’ পাশাপাশি অঙ্কুশকে নিজের প্রিয় বন্ধু এবং ‘পার্টনার ইন ক্রাইম’ বলে সম্বোধন ছাড়েননি বার্থডে গার্ল।

আরও পড়ুন-  রাহুলের মৃত্যুতে এফআইআর করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার

ঐন্দ্রিলার জন্মদিনে আদুরে পোস্টের সঙ্গে একাধিক রোম্যান্টিক মুহূর্ত ভাগ করে নিয়েছেন অঙ্কুশ। কোথাও তাদের পুরনো সেই ছবিতে দেখা, যেখানে নায়িকাকে জড়িয়ে চুমু খাচ্ছেন অঙ্কুশ। কোথাও আবার ফটোশুটের মুহূর্তে রয়েছেন তারা। রয়েছে তাদের নানা খুনসুটির মুহূর্ত। নস্ট্যালজিয়ায় ভেসে গেছেন দুজনেই।

টলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। ‘নারী চরিত্র বেজায় জটিল’, ‘লাভ ম্যারেজ’, ‘মির্জা’, ‘ম্যাজিক’, ‘চন্দ্রবিন্দু’র মতো একাধিক এই তারকা জুটিকে দেখা গেছে। এবার এখন ভক্তদের একটাই প্রশ্ন অনেক দিন তো হল কবে অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে বিয়ের পিড়িতে দেখবেন তাঁরা। অধীর আগ্রহে রয়েছে তাদের অনুগামীরা। তবে নানান ইঙ্গিত দিলেও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখ খোলেননি এই তারকা জুটি।

 

Latest News

একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital) থেকে পরপর দুই রোগী (Patient) নিখোঁজ...

More Articles Like This