37.6 C
Kolkata

কড়া নিরাপত্তাতে এড়ানো গেল না… শিলিগুড়িতে ‘ছাপ্পা’!

Must Read

ওয়েব ডেস্ক: বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে মোতায়েন রেকর্ড সংখ্যক বাহিনী। নজিরবিহীন ভাবে রাস্তায় নেমেছে সাঁজোয়া গাড়ি। ভোটারদের সুরক্ষাতেও কড়া নজর কমিশনের। ১০০ শতাংশ ওয়েব কাস্টিং সত্ত্বেও এড়ানো গেল ছাপ্পা? শিলিগুড়িতে (Siliguri) ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন এক ভোটার। জীবনে প্রথম বার ভোট দিতে এসে ভোটার শুনলেন তাঁর ভোট পড়ে গিয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ শিলিগুড়ির রামকৃষ্ণ পাঠশালায়।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতনগরের (Bharatnagar) একটি বুথে ভোট দিতে গিয়ে চরম হয়রানির শিকার হলেন কাজল দাস নামে এক তরুণী।

জানা গিয়েছে, ছাপ্পা ভোটের শিকার কাজল দাস নামে এক তরুণী। এই বছরই প্রথম ভোটার তালিকায় নাম ওঠার পর উৎসাহের সঙ্গে গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছিলেন তিনি। জীবনের প্রথম ভোট দেওয়ার উৎসাহ নিয়ে বুথে পৌঁছে কাজল দাস শোনেন, তাঁর ভোট ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে। ওই তরুণীর অভিযোগ, তাঁর পরিচয়পত্র দেখে প্রিসাইডিং অফিসার জানান, তাঁর ভোট আগেই হয়ে গিয়েছে। প্রথম বার ভোট দিতে এসে এ ভাবে আশাভঙ্গ হতেই প্রবল ক্ষুব্ধ ভোটার।ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘এত নিরাপত্তা থাকার পরেও কী করে একজনের ভোট অন্যজন দিতে পারলেন জানি না। আরও অনেক কিছু হতে পারে। প্রথম ভোটটা দিতে পারলাম না, খুব খারাপ লাগছে।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী শংকর ঘোষ (Shankar Ghosh)। তিনি ওই ভোটারকে নিয়ে পুনরায় বুথে গেলে ভোটকর্মীদের সাফাই, সম্ভবত ভোটার স্লিপ অদলবদলের কারণে এই বিপত্তি।

আরও পড়ুন: প্রথম দফায় রেকর্ড ভোট বাংলায়, প্রায় ৯২ শতাংশ ভোটদান!

Latest News

মেসি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস! এবার কী হবে? দেখুন বড় খবর

কলকাতা: মেসি কাণ্ডে (Messi Case) তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশের পরেও বিধাননগর দক্ষিণ থানার তলবে...

More Articles Like This