33.9 C
Kolkata

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ ভোটারদের, চাঞ্চল্য নদিয়ায়

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্গে শেষ দফার নির্বাচনে (West Bengal Assembly Election 2026) গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষ। সকাল থেকেই বুথে বুথে লাইন দিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা (Voters)। তবে শেষ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সাধারণ মানুষ। ভোটারদেরকে মারধরের অভিযোগ তুলেছেন তাঁরা।

জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) এলেম নগর ১৮৯ নম্বর বুথে। অভিযোগ, ওই বুথে ভোটারদেরকে তাঁদের দলকে ভোট দেওয়ার জন্য বার বার বলেছিলেন এক আইএসএফ (ISF) কর্মী। এই ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন বলেই খবর। আরও অভিযোগ, এই ঘটনাটি নিয়ে প্রতিবাদ করতে গেলে সিআরপিএফ কর্মীরা বেশ কিছু সাধারণ মানুষকে মারধর করেছেন। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও খবর : ভোটের প্রথমার্ধে অভয়ার মা’কে ঘিরে বিক্ষোভ! পানিহাটিতে কী অবস্থা? দেখুন

এ নিয়ে প্রশ্ন উঠছে, কেন ও আইএসএফ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষকে মারধর করা হল? এই ঘটনায় নির্বাচন কমিশনে কোনও অভিযোগ জানানো হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এদিকে এদিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগে করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি অভিযোগ করেছেন, ভোটের আগে রাতে তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে ভয় দেখিয়েছে কেন্দ্রীয় বাহিনী। যার কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেছেন, “বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে। আমাদের কর্মীরা প্রাণ দিতে রাজি। ওরা জায়গা ছাড়বে না।” এর মাঝেই নদিয়ার এলেম এলেম নগর ১৮৯ নম্বর বুথ থেকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে।

দেখুন অন্য খবর :

Latest News

‘১৫ বছর থমকে উন্নয়ন’, মমতাকে সম্মান জানিয়েও ক্ষোভ উগড়ে দিলেন রচনা

নয়াদিল্লি: ‘১৫ বছর রাজ্যে থমকে উন্নয়ন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘সম্মান’ জানিয়েও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসায় রচনা বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This