রবিবার আর বন্ধ নয় বিদ্যাসাগর সেতু, রাতারাতি সিদ্ধান্ত বদল কলকাতা ট্রাফিক পুলিশের

Must Read

কলকাতা: ঘোষণা হয়েছিল ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu। কিন্তু ২৪ ঘণ্টা কাটার আগেই বদলে গেল সিদ্ধান্ত। কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার স্বাভাবিকভাবেই খোলা থাকবে সেকেন্ড হুগলি ব্রিজ (Second Hooghly Bridge)। আপাতত স্থগিত রাখা হয়েছে সেতুর মেরামতির কাজ।

আগে জানানো হয়েছিল, ১৭ মে রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। কেবল বদল ও রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ প্রশাসন। সেই মতো বিকল্প রুটের নির্দেশিকাও প্রকাশ করা হয়।

আরও পড়ুন: পেট্রোপণ্যে বাড়তি আবগারি শুল্ক কেন্দ্রের, আজ থেকেই কার্যকর নতুন হার

এর আগে, গতকাল সকালে কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ১৭ মে রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই সময় সেতুতে কেবল পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজ চলার কথা ছিল এবং কোনও যান চলাচলের অনুমতি থাকত না। পাশাপাশি বিকল্প রুটের নির্দেশিকাও প্রকাশ করা হয়েছিল।

সেই পরিকল্পনা অনুযায়ী, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়ার কথা ছিল। সেখান থেকে সেন্ট জর্জেস রোড ও স্ট্র্যান্ড রোড ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। খিদিরপুর দিক থেকে আসা গাড়িগুলিকেও হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানোর পরিকল্পনা ছিল। এছাড়া, কেপি রোড থেকে বিদ্যাসাগরের দিকে যাওয়া গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফার্লং গেট ও রেড রোড দিয়ে হাওড়া ব্রিজমুখী করা হত।

Latest News

‘আমরা বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে কাঁদল দুই হিন্দু নাবালিকা, পাকিস্তানে ফের ধর্মান্তর ও অপহরণের অভিযোগ

ওয়েব ডেস্ক : পাকিস্তানের সিন্ধ প্রদেশে দুই হিন্দু নাবালিকা বোনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। টান্ডো আল্লাহইয়ার জেলার...

More Articles Like This