কাবার্ড খুললেই বিদেশি খাবার, বারান্দায় সবুজের হাতছানি! ‘মুসাফির ক্যাফে’র সুধা বেদিকার মুম্বইয়ের বাড়ি কেমন?

Must Read

কলকাতা: ‘মুসাফির ক্যাফে’-তে (Musafir Cafe) সুধা চরিত্রে দর্শকের নজর কেড়েছেন বেদিকা পিন্টো (Vedika Pinto)। পর্দায় প্রাণচঞ্চল তরুণীর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর কেমন? সম্প্রতি প্রকাশ্যে এসেছে মুম্বইয়ে (Mumbai) বেদিকার ফ্ল্যাটের অন্দরমহলের বেশ কিছু ঝলক। আর সেখানে চোখে পড়েছে সাজসজ্জার পাশাপাশি পরিবারের পছন্দ ও ভালবাসার নানা ছাপ।

বেদিকার বাড়ির অন্যতম আকর্ষণ রান্নাঘর। পরিবারের সদস্যরা রান্না করতে ভালবাসেন। বেদিকার বাবাও রান্নায় বেশ পটু। সেই কারণেই রান্নাঘরটি তৈরি করা হয়েছে বেশ বড় করে। সাদা কাবার্ড, সাদা দেওয়াল এবং নানা ধরনের রান্নার সরঞ্জামে সাজানো সেই জায়গা।

আরও খবর : নেতাজির আদর্শে নতুন রাজনৈতিক দল! জেন জি-কে সামনে রেখে ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর হতে পারেন চন্দ্র বসু

রান্নাঘরের পাশেই রয়েছে খাওয়ার জায়গা। দেওয়াল জুড়ে কাবার্ডে সাজানো বিভিন্ন দেশের সস, স্ন্যাক্স-সহ নানা খাবার। পরিবারের সাংস্কৃতিক বৈচিত্র্যের ছাপও রয়েছে বাড়িতে। বেদিকার মা পঞ্জাবি হিন্দু এবং বাবা ক্যাথলিক খ্রিস্টান। ফলে বাড়ির অন্দরেই পাশাপাশি রয়েছে গণপতি এবং যিশুর উপস্থিতি।

বৈঠকখানাটিও বেশ আরামদায়ক। নরম সোফা, কারুকাজ করা আলো এবং আত্মীয়-পরিজনের আঁকা ছবি দিয়ে সাজানো ঘরে রয়েছে একটি পিয়ানো। মেয়েকে পিয়ানো শেখানোর ইচ্ছা ছিল বেদিকার বাবার। অভিনেত্রী পিয়ানো বাজাতে জানলেও, সেটি নিয়ে তাঁর বিশেষ আগ্রহ ছিল না।

বৈঠকখানার পাশেই রয়েছে বার কাউন্টার এবং আড্ডা দেওয়ার জায়গা। তার সঙ্গে লাগোয়া বারান্দায় রাখা বড় টেবিল এবং আরামদায়ক কাউচ। প্রচুর প্রাকৃতিক আলো ঢোকে এই অংশে। অভিনেত্রীর কাছে এই কাউচটি বিশেষ প্রিয়।

তবে বাড়ির সবচেয়ে শান্তির জায়গা সম্ভবত খোলা বারান্দা। চারপাশের উঁচু আবাসনের মাঝেও সেখান থেকে দেখা যায় সবুজে ভরা পরিবেশ। সোফা, টেবিল ও আলো দিয়ে সাজানো প্রশস্ত বারান্দাটি তাই অবসর কাটানোর আদর্শ জায়গা।

বেদিকার নিজের ঘরেও রয়েছে টিভি, বসার ব্যবস্থা, আলমারি এবং সাজগোজের টেবিল। বই পড়তেও ভালবাসেন অভিনেত্রী। আর বাড়ির এই পারিবারিক পরিসরের অন্যতম সদস্য তাঁর পোষ্য সারমেয় বেঞ্জো।

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This