29.9 C
Kolkata

পঞ্চায়েত অফিসের ভিতর কন্ডোম, খাট-বিছানা! পটাশপুরে ফিরে এল ‘শাহজাহান’ স্মৃতি?

Must Read

পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত অফিসের (Panchayat Office) তালা খুলেই চক্ষু চড়কগাছ বিজেপি (BJP) কর্মীদের। সরকারি কার্যালয় থেকে উদ্ধার হওয়া একাধিক ‘নিষিদ্ধ’ সামগ্রী। পটাশপুরের (Patashpur) সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসের এই দৃশ্য সামনে আসতেই সেখানে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু কী এমন মিলল সেখানে? চলুন গোটা ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শনিবার সাউথখণ্ড পঞ্চায়েত অফিস খুলতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, ভিতরে ঢুকেই তাঁরা দেখতে পান অফিসের একটি ঘর কার্যত বসবাসের জায়গায় পরিণত হয়েছিল। এই সরকারি কার্যালয় থেকে উদ্ধার হয় খাট, বিছানা, এসি, শাড়ি, চিরুনি, এমনকি কন্ডোম’ও। এছাড়াও মহিলাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও দেখা যায় পঞ্চায়েত অফিসের অন্দরে। শুধু তাই নয়, ফ্রিজভর্তি খাবার, জুয়ার বোর্ড, বিপুল সংখ্যক রেশন কার্ড এবং মৎস্যজীবীদের পরিচয়পত্রও মিলেছে সেখান থেকে।

আরও পড়ুন: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মেমারী! ‘কাউকে ছাড়া হবে না’ হুঁশিয়ারি বিধায়কের

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল (TMC) নেতা বিজনবন্ধু বাগের বিরুদ্ধে সরব হয়েছে পদ্ম শিবির। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত অফিসের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলত এবং সরকারি কার্যালয়কে ব্যক্তিগত ভোগবিলাসের জায়গা হিসেবে ব্যবহার করা হত। বিজেপি নেতাদের একাংশ সরাসরি শেখ শাহজাহানের প্রসঙ্গ টেনে এনে বিজনবন্ধু বাগকে ‘পটাশপুরের শাহজাহান’ বলে কটাক্ষ করেছেন। তাঁদের দাবি, সন্দেশখালির মতো এখানেও একপ্রকার সমান্তরাল প্রভাববলয় তৈরি হয়েছিল।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পটাশপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তপন মাইতি জয়লাভ করেছেন। এর পরই এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রের খবর। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার হওয়া রেশন কার্ড ও পরিচয়পত্রের ঘটনাও অত্যন্ত গুরুতর। তাঁদের দাবি, সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথিপত্র বেআইনিভাবে সেখানে মজুত রাখা হয়েছিল। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে গেরুয়া শিবির।

দেখুন আরও খবর:

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This