নিউ টাউনে ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই উন্নত স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার নিউ টাউনে আদানি আরোগ্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই হাসপাতাল প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন সেখানে উপস্থিত ছিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

প্রস্তাবিত হাসপাতালটিতে (Hospital) মোট ২ হাজার শয্যা থাকবে। এর মধ্যে ১ হাজার শয্যা গরিব মানুষের জন্য নির্ধারিত থাকবে। সেখানে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাকি ১ হাজার শয্যা বাণিজ্যিক পরিষেবার জন্য ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।

আরও খবর : টানা ৪৮ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা! কলকাতা-সহ বাংলার বহু জেলায় ভারী বৃষ্টি, অতি ভারীর সতর্কতা ৪ জেলায়

নিউ টাউনের (New Town) ৫১ একর জমির উপর গড়ে উঠবে এই হাসপাতাল। প্রকল্পটি বাস্তবায়নে আদানি গোষ্ঠী প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। কয়েক মাস আগেই স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনা এবং লিখিত প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

হাসপাতাল তৈরিতে ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী বলে জানা গিয়েছে। কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। সেই ঘোষণার পর নিউটাউনে হাসপাতাল তৈরির কাজের সূচনা হল।

Latest News

সুদীপদের সংসদীয় কমিটিতে ঠাঁই নয়! ফের স্পিকারকে চিঠি অভিষেকের, ২৫ সেপ্টেম্বরের মধ্যে নাম জমার নির্দেশ

নয়াদিল্লি: এনসিপিআই-তে (NCPI) যোগ দেওয়া ২০ সাংসদকে সংসদের কোনও স্থায়ী কমিটিতে না রাখার আবেদন জানিয়ে লোকসভার (Lok Sabha) স্পিকারকে...

More Articles Like This