টানা ৪৮ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা! কলকাতা-সহ বাংলার বহু জেলায় ভারী বৃষ্টি, অতি ভারীর সতর্কতা ৪ জেলায়

Must Read

কলকাতা: বৃহস্পতিবার থেকে আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট বজায় থাকার পূর্বাভাস (Rain Forecast)। ২৪ ও ২৫ সেপ্টেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather update)।

দার্জিলিং, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে নিচু এলাকা এবং দুর্বল নিকাশি ব্যবস্থার জায়গায় জল জমার আশঙ্কা তৈরি হতে পারে।

ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে। অন্য দিকে, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নদিয়ার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও খবর : ধর্ষণে অভিযুক্ত অসুস্থ হলেও আজই গ্রেপ্তার করতে হবে : হাইকোর্ট

বেশির ভাগ জায়গায় একটানা নয়, দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও এলাকায় এক দফায় এক ঘণ্টা বা তারও বেশি সময় ধরে বৃষ্টি চলতে পারে। কিছু এলাকায় দীর্ঘক্ষণ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উপকূলবর্তী এলাকার জন্যও সতর্কতা রয়েছে। তবে আপাতত পশ্চিমবঙ্গে ঝড়ের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্য দিকে, বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক ভাবে কম বলেই এই পূর্বাভাসে জানানো হয়েছে। কবে কাটবে বৃষ্টির দাপট? পূর্বাভাস অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরের পর থেকে প্রথমে উত্তরবঙ্গে এবং ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার উন্নতি শুরু হতে পারে। সেই সঙ্গে বৃষ্টির পরিমাণ ও বিস্তার কমার সম্ভাবনা রয়েছে।

Latest News

সাত বছরের বকেয়া ডিএ মেটাবে রাজ্য, নির্দেশিকা জারি অর্থদফতরের

ওয়েব ডেস্ক : সাত বছরের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এককালীন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Government)।...

More Articles Like This