29 C
Kolkata

রাজ্য বাজেট নিয়ে জোরালো মন্তব্য তৃণমূল কাউন্সিলার অনন্যার

Must Read

ওয়েবডেস্ক-  বিজেপি (BJP)  দলের পক্ষ থেকে বারবার ডবল ইঞ্জিন সরকারের (Double Engine Government) কথা বলা হয়। এবার সেই কথার প্রতিধ্বনি শোনা গেল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে (Kolkata Municipality Budget session)  তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের (Trinamool Congress councilor Ananya Banerjee)  কণ্ঠে।

একদিকে রাজ্য সরকারের অর্থ বরাদ্দ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের সুফল সারা রাজ্যের পাশাপাশি শহর কলকাতার মানুষ যেমন পাচ্ছেন তেমন উপকৃত হচ্ছে কলকাতা পুরসভাও। রাজ্যের বাজেটে অর্থ বরাদ্দের ফলে শহর কলকাতার একাধিক উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এবং এটি সম্ভব হচ্ছে তার কারণ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে অন্যদিকে কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরো বোর্ড থাকার ফলেই বলেই এটা সম্ভব হচ্ছে,  মন্তব্য অনন্যার।

পাশাপাশি কলকাতা পুরসভার অন্দরে যেকোনও অধিবেশনে বাংলায় বক্তব্য রাখার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হলেও, এদিন অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রায় ৫০ শতাংশ বাংলা এবং প্রায় পঞ্চাশ শতাংশ ইংরেজি বক্তব্য উঠে আসে। ফলে বিষয়টি নিয়ে বিরোধী দল বিজেপির কাউন্সিলরদের দিক থেকেও বেশ কিছু টিকা টিপ্পনি উড়ে আসে।

আরও পড়ুন-  ‘বাংলার যুব সাথী’ প্রকল্পকে কটাক্ষ শুভেন্দু’র

উল্লেখ্য, চলতি আর্থিক বছরে ২০২৫-২০২৬ (Current Financial year 2025-2026) এর জন্য ১১১ কোটি টাকার ঘাটতি বাজেট (Deficit budget) পেশ করেছে কলকাতা পুরসভা (Kolkata Corporation) । ১১১ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছে পুরসভা। সোমবার এই বাজেট করেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) । প্রস্তাবিত বাজেট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে কলকাতা পুরসভার মোট আয় ধরা হয়েছে ৫৫২৪.৮৪ কোটি টাকা, আর ব্যয় ধরা হয়েছে ৫৬৩৯.৫৬ কোটি টাকা। এর ফলে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ১১৪.৭২ কোটি টাকা। পুরসভার নথি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ১২৬.৪০ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করা হলেও বছর শেষে ৩৫১.৪৯ টাকা উদ্বৃত্ত ছিল। একইভাবে ২০২৩-২৪ অর্থবর্ষেও বছর শেষে উদ্বৃত্তের অঙ্ক দাঁড়িয়েছিল ৩২০.৩০ কোটি টাকা।

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This