Forbidden

You don't have permission to access th1s resource.

ভোটমুখী বাংলায়, ফের চাকরির দাবিতে প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিকাশভবন অভিযান - KolkataTV
28.9 C
Kolkata

ভোটমুখী বাংলায়, ফের চাকরির দাবিতে প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিকাশভবন অভিযান

Must Read

কলকাতা: ২০১৪ ও ২০১৭ সালের টেট পাশ চাকরি প্রার্থীদের (NIOS D. El. Ed এর ) নিয়োগের দাবিতে বিকাশ ভবন (Bikash Bhawan) অভিযান। সল্টলেকে করুণাময়ী থেকে মিছিল শুরু করে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে চাকরিপ্রার্থীরা। থালা বাজিয়ে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ প্রাথমিক চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তাঁরা চাকরি পাননি। তাই এই মিছিল। থালা বাজিয়ে করুণাময়ী চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। এদিন করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন যাওয়ার উদ্দেশে মিছিল শুরু হতেই তা আটকে দেয় পুলিশ।

চাকরিপ্রার্থীদের এদিনের অভিযান ঘিরে সকাল থেকেই সতর্ক ছিল বিধাননগর কমিশনারেট। বিশেষ করে করুণাময়ী-সহ প্রাথমিক শিক্ষা পর্ষদ, বিকাশ ভবনের সামনে পুলিশের তরফে কড়া নিরাপত্তা রাখা হয়েছিল। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়।চাকরিপ্রার্থীদের মিছিল বিধাননগর করুণাময়ীতে পৌঁছানো পরই পুলিশ মিছিল আটকে দেয়। শুরু হয় পুলিশের ধরপাকড়। এরপরেই অবস্থান বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীরা। ব্যারিকেডে আটকে পড়ে স্লোগান দিতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ১২৩৩ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে না। তাই পর্ষদ সভাপতি গৌতম পালের পদত্যাগ দাবিতে অনড় তারা। করুণামযয়ীতে জমায়েত করে অবিলম্বে নিয়োগের দাবিতে প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদ এর অফিস ও বিকাশ ভবনের উদ্দেশে রওনা। অন্যদিকে এদিন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে করণাময়ী এলাকায় তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।

আরও পড়ুন: কাটোয়া-কাণ্ডে তদন্তে ৫ সদস্যের কমিটি, ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা

NIOS হলো, যাঁরা দূরশিক্ষায় ডিএলএড পাশ করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু’বছরের ডিএলএড বাধ্যতামূলক। অনেকেই ওপেন স্কুল থেকে এই ডিএলএড করেন। ১৮ মাসের কোর্স। এই ১৮ মাসের কোর্স নিয়েই মামলা হয়।এক চাকরিপ্রার্থীর দাবি, ‘বৈধ নিয়োগের দাবিদার আমরা। আদালত নির্দিষ্ট করে বলেছে ১২৩৩ জনকে ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে। তার পরেও দিচ্ছে না। এ দিকে বেকার ভাতা চলছে।

Latest News

যে সব পুরবোর্ডের মেয়াদ শেষের পথে, ডিসেম্বরেই সেখানে পুরভোট, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোটের পর এ বার নজর পুরভোটে (Municipal Election)। একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ...

More Articles Like This