নাম বদল জেওয়ার বিমানবন্দরের! নতুন নাম ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর’, ঘোষণা যোগী আদিত্যনাথের

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttarpradesh) জেওয়ারে নির্মিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিমানবন্দরটির নতুন নাম হচ্ছে ‘নরেন্দ্র মোদি আন্তর্জাতিক বিমানবন্দর, নয়ডা-জেওয়ার’। এই নাম পরিবর্তনের প্রস্তাবে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা। বিমানবন্দরটি রাজ্যের জন্য বড় উপহার বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা।

যোগী আদিত্যনাথ জানান, জেওয়ারে এই আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে ওঠা উত্তরপ্রদেশের (Uttarpradesh) পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর বক্তব্য, বিমানবন্দরটি আগামী দিনে রাজ্যের বৃহত্তম বিমানবন্দর হয়ে উঠতে পারে। পাশাপাশি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান পরিবহণ কেন্দ্র হিসেবেও এর উত্থানের সম্ভাবনা রয়েছে। নতুন নামকরণের প্রস্তাবের মাধ্যমে প্রকল্পটির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও খবর : ১০ অক্টোবর ১০ ঘণ্টা ট্রেন বন্ধ, সিজেপি-র বিক্ষোভের আগে ভারতীয় রেলের বড় পদক্ষেপ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) চলতি বছরের ২৮ মার্চ বিমানবন্দরটির উদ্বোধন করেছিলেন। পরে ১৫ জুন লখনউ থেকে ইন্ডিগোর একটি বিমান সেখানে অবতরণ করে। সেটিই ছিল বিমানবন্দরে প্রথম বিমান অবতরণের ঘটনা। বিমানবন্দরটির কার্যক্রম এবং পরিকাঠামো ধাপে ধাপে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরটি নির্মাণে প্রথম পর্যায়ে ব্যয় হয়েছে প্রায় ১১ হাজার ২৮২ কোটি টাকা। এই পর্যায়ে বছরে প্রায় ১ কোটি ২০ লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো তৈরি করা হয়েছে। ভবিষ্যতে সম্প্রসারণের মাধ্যমে সেই সক্ষমতা বছরে ৭ কোটি যাত্রী পর্যন্ত বাড়ানো সম্ভব বলে পরিকল্পনা রয়েছে। ফলে উত্তরপ্রদেশের পাশাপাশি আশপাশের অঞ্চলের বিমানযাত্রা ও যোগাযোগ ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।

জেওয়ার বিমানবন্দরে (Jewar Airport) রয়েছে ৩,৯০০ মিটার দীর্ঘ রানওয়ে, যেখানে বড় আকারের যাত্রীবাহী বিমান ওঠানামা করতে পারবে। আধুনিক বিমান চলাচল নিয়ন্ত্রণ ও নেভিগেশন ব্যবস্থাও রাখা হয়েছে। রানওয়ের দুই প্রান্তেই রয়েছে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস। এর ফলে বাতাসের দিক ও পরিস্থিতি অনুযায়ী উভয় দিক থেকে বিমান অবতরণের সুবিধা পাওয়া যাবে। শুধু বিমান পরিষেবা নয়, সড়কপথ-সহ বিভিন্ন পরিবহণ ব্যবস্থার সঙ্গে সংযোগ গড়ে তুলে জেওয়ারকে বহুমুখী পরিবহণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উন্নত যাত্রী পরিষেবা, আধুনিক প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড এবং সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দর আন্তর্জাতিক এজির সহযোগী সংস্থা ইয়ামুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড।

Latest News

বিদেশি কর্মীদের ‘দাস’ বলায় আমেরিকাকে কড়া বার্তা ভারতের!

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের (JD Vance) বিদেশি কর্মীদের ‘চুক্তিবদ্ধ দাস’ বা ‘ইনডেনচার্ড সার্ভ্যান্টস’ বলে...

More Articles Like This