30.8 C
Kolkata

মোদির সফর উপলক্ষে শহরে যান নিয়ন্ত্রণ, বন্ধ কোন রাস্তা? দেখে নিন

Must Read

কলকাতা: দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিকেলে কলকাতায় চলে আসবেন। শহর ছাড়বেন রবিবার সকালে। প্রথামন্ত্রীর সফর উপলক্ষ্যে শহরে যান নিয়ন্ত্রণে (Traffic Restrictions Kolkata) থাকবে। শনিবার বিকেল থেকেই শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করেছে শুভেন্দু অধিকারীর পুলিশ। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানের প্রস্তুতি এবং নিরাপত্তার স্বার্থে রবিবার রাত ১০টা থেকে রেড রোডে (Red Road) সমস্ত যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় বিশেষ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগামী ২১ জুন, রবিবার শহরের রেড রোডে আয়োজিত এই বৃহৎ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে৷ প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর৷ এই কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে কলকাতা পুলিশের তরফে৷প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুষ্ঠানের প্রস্তুতি এবং নিরাপত্তার স্বার্থে রবিবার রাত ১০টা থেকে রেড রোডে সমস্ত যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে৷ আগামী ২১ জুন যোগ দিবসের অনুষ্ঠান শেষ না-হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ইতিমধ্যে, রেড রোড চত্বরে বিশাল মঞ্চ এবং অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে৷কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। কিছু রাস্তায় মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে জরুরি পরিষেবায় মিলবে ছাড়।

আরও পড়ুন:১৮ জুলাইয়ের মধ্যে সুরুচি সংঘের জমি খালির নোটিস এলআইসির

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতা শহরে কলকাতা পুলিশের অধীনস্ত এলাকায় মালবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে এ ক্ষেত্রে এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন, সব্জি, ওষুধ, ফল, দুধ, মাছের গাড়িকে ছাড় দেওয়া হবে। যাত্রীদের সুবিধার্থে একাধিক বাস রুটও পরিবর্তন করা হয়েছে৷ ডালহৌসি ও হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড এবং এজেসি বোস রোড হয়ে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ বাকি গাড়ি ১১ ফারলং গেট থেকে কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি, আর আর অ্যাভিনিউ হয়ে লোকভবনের দক্ষিণ দ্বারের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। রাত ১২টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্তও মালবাহী গাড়ির জন্য এই নিয়ন্ত্রণ বহাল থাকবে। এই সময়ের মধ্যে অন্যান্য গাড়ির ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ প্রযুক্ত হতে পারে। নিয়ন্ত্রণ করা হবে পার্কিংও।এ ছাড়া, শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ থাকবে।

যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট অনুমোদিত স্টিকারযুক্ত যানবাহনকে মেয়ো রোডে প্রবেশের অনুমতি দেওয়া হবে৷ নিরাপত্তার কারণে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর মধ্যে রয়েছে হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি, কুইনসওয়ে, পলাশি গেট রোড, ডাফরিন রোড এবং আউটরাম রোড৷ ফলে শহরের কেন্দ্রস্থলে যান চলাচলে বড়সড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে ৷ যানজট এড়াতে সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহার এবং যাত্রার আগে ট্র্যাফিক সংক্রান্ত আপডেট দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে ৷

Latest News

উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

ওয়েব ডেস্ক : উইম্বলডন ২০২৬-এর (Wimbledon 2026) রয়্যাল বক্সে (Royal Box) ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একসঙ্গে দেখা গেল। ভারতের...

More Articles Like This