টোটো নিয়ে তোলপাড়, কী হবে এবার?

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যে পথদুর্ঘটনা ও যানজট কমাতে টোটো (Toto) এবং ই-রিকশা (E-rikshaw) চলাচল নিয়ে কড়া পদক্ষেপ করল রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department)। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং শহরের প্রধান ও ব্যস্ত রাস্তায় টোটো বা ই-রিকশা চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত এবং কঠোরভাবে কার্যকর করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহণ দফতরের প্রধান সচিব ড. রবি ইন্দর সিংহ।

নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে টোটো বা ই-রিকশা নিয়ে জাতীয় বা রাজ্য সড়কে উঠলে মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী আইনি পদক্ষেপ করতে পারবে পুলিশ। প্রশাসনের যুক্তি, ই-রিকশা মূলত ‘লাস্ট-মাইল কানেক্টিভিটি’র জন্য ব্যবহারের কথা। অর্থাৎ স্থানীয় বা পাড়ার রাস্তা থেকে যাত্রীদের মূল সড়কের কাছাকাছি পৌঁছে দেওয়াই উদ্দেশ্য। কিন্তু প্রধান সড়কে টোটোর অবাধ চলাচলের কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

আরও খবর : নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল সরকার

তবে রাজ্যজুড়ে টোটো (Toto) চলাচল সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে না। চালকদের রুজি-রুটির কথা মাথায় রেখে স্থানীয় ও অভ্যন্তরীণ রাস্তায় টোটো চলাচলের সুযোগ থাকছে। সংশ্লিষ্ট পুরসভা বা স্থানীয় প্রশাসন নির্দিষ্ট রুট ও সীমানা চিহ্নিত করে দেবে। সেই নির্ধারিত এলাকার মধ্যেই টোটো চালাতে পারবেন চালকরা।

পরিবহণ দফতরের এই সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার। জাতীয় ও রাজ্য সড়কে টোটোর দৌরাত্ম্য কমলে যানজট এবং পথদুর্ঘটনা কতটা নিয়ন্ত্রণে আসে, নজর থাকবে সেদিকেই।

Latest News

২০২৭-এই ভারতে আসতে পারে দেশীয় ডেঙ্গুর টিকা! এক ডোজেই চার ধরনের ভাইরাসের বিরুদ্ধে লড়াই

ওয়েব ডেস্ক : ডেঙ্গু (Dengue) মোকাবিলায় বড় পদক্ষেপ ভারতের। দেশেই তৈরি ডেঙ্গুর টিকা ‘ডেঙ্গিঅল’ (DengiAll) আগামী বছর বাজারে আসতে...

More Articles Like This