15.8 C
New York

‘আজ ওঁর অভিভাবক সাধারণ মানুষ’, পুত্রের শপথের দিনে আবেগঘন শিশির অধিকারী

Must Read

কাঁথি: টেলিভিশনের পর্দায় ছেলের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছিলেন তিনি। মঞ্চে তখন বাংলার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আর কাঁথির (Kathi) শান্তিকুঞ্জে বসে আবেগ সংযত রেখেও গর্ব ও আনন্দে ভাসলেন বর্ষীয়ান রাজনীতিক শিশির অধিকারী (Sisir Adhikary)।

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পরিবারের অধিকাংশ সদস্য অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কাঁথির বাড়িতেই ছিলেন শুভেন্দুর বাবা শিশির অধিকারী এবং মা গায়ত্রী দেবী। টিভির পর্দাতেই দেখেন ছেলের রাজনৈতিক জীবনের অন্যতম বড় মুহূর্ত।

আরও পড়ুন: শুভেন্দুর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ কবে? দেখে নিন

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ শিশির অধিকারীর হাত ধরেই রাজনীতিতে পথচলা শুরু শুভেন্দু অধিকারীর। তাই ছেলের এই সাফল্যে আবেগঘন হয়ে পড়েন তিনি। তবে ব্যক্তিগত আবেগের পাশাপাশি সাধারণ মানুষের ভূমিকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন বর্ষীয়ান এই নেতা।

শিশির অধিকারী বলেন, “আজ খুব গর্বের দিন, আনন্দের দিন। শুভেন্দু নিজের কর্তব্য পালন করতে গিয়েই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। আমি বিশ্বাস করি, ও সফলভাবেই দায়িত্ব পালন করবে এবং মানুষের জন্য কাজ করবে।”

এদিন বিশেষভাবে সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। তাঁর কথায়, “বাবা হিসেবে আমি ওঁর অভিভাবক ঠিকই, কিন্তু আজকের দিনে শুভেন্দুর আসল অভিভাবক সাধারণ মানুষ। যাঁরা প্রাণ খুলে ভোট দিয়েছেন, তাঁদের জন্যই ওর দীর্ঘদিনের লক্ষ্য পূরণ হয়েছে। আমাদের পরিবারের পক্ষ থেকে সকল মানুষকে প্রণাম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

একই সঙ্গে শুভেন্দুর প্রশাসনিক দক্ষতার উপরও আস্থা প্রকাশ করেন শিশির অধিকারী। তিনি বলেন, “ও অনেক ভালো কাজ করতে পারবে। আরও আগে যদি মুখ্যমন্ত্রী হতো, তাহলে রাজ্যের আরও ভালো হতো।” রাজনৈতিক পালাবদলের এই দিনে তাই কাঁথির শান্তিকুঞ্জেও ছিল আবেগ, গর্ব আর কৃতজ্ঞতার মিশেল।

Latest News

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কলকাতা টিভির মুখোমুখি শুভেন্দু অধিকারী

ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে রাজ্যে পালাবদল হয়েছে। তৃণমূল কংগ্রেসের (TMC) ১৫ বছরের সরকারের পতন ঘটিয়ে প্রথমবার বাংলায় ক্ষমতায়...

More Articles Like This