ওয়েব ডেস্ক : ছাব্বিশের নির্বাচনে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে বাংলায় (West Bengal)। প্রথমবার বাংলায় ২০৭টি আসন নিয়ে সরকার গড়েছে বিজেপি (BJP)। এর পর শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার পরেই পুরসভার জোড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ছাড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এ নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে।
মূলত, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই গ্রুপ থেকে বিভিন্ন নির্দেশ দিতেন মেয়র। সূত্রের খবর, শনিবার সকালেই হোয়াটসঅ্যাপের এই দুই গ্রুপ লেফট করেছেন ফিরহাদ (Firhad Hakim)। কর্মীরা থাকা সত্বেও কেন ওই গ্রুপ ছাড়লেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এ নিয়ে এখনও কেনও প্রতিক্রিয়া দেননি ফিরহাদ হাকিম।
আরও খবর : ‘বিতর্কিত কথা বলব না, আমি এখন সকলের মুখ্যমন্ত্রী’, মন্তব্য শুভেন্দুর
প্রসঙ্গত, ছাব্বিশের নির্বাচনে গেরুয়া জড়ে সমস্সত সমীকরণ বদলে গিয়েছে। কারণ এবার ১০০ বেশি ওয়ার্ডে হেরেছে তৃণমূল (TMC)। অনেকেই মনে করছেন, তৃণমূলের কোনও প্রতিশ্রুতির উপরেই ভরসা করতে পারেননি সাধারণ মানুষ। সেই কারণে পদ্মফুলেই ভোট দিয়েছেন তাঁরা।
এদিকে আগামী ডিসেম্বরেই কলকাতায় হবে পুরভোট। কিন্তু, নবনির্বাচিত বিজেপি সরকার যদি চায় তাহলে পুরবোর্ড ভেঙে দিয়ে আগেই পুর নির্বাচন করতে পারে। কিন্তু, শুভেন্দুর শপথগ্রহণের দিনেই যেভাবে মেয়র গ্রুপ ত্যাগ করলেন, তা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়েছে।
দেখুন অন্য খবর :
