কলকাতা: বিরোধী দলনেতার ঘরে এখনও ‘তালা’ বন্ধ, বিধানসভায় অবস্থান বিক্ষোভে তৃণমূল বিধায়করা (TMC MLA)। বিরোধী দলনেতার তালাবন্ধ ঘরের সামনে লবির মেঝেতে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বিধায়কদের দাবি, অবিলম্বে বিরোধী দলনেতার শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chatterjee) ঘর খুলে দিতে হবে। উঠছে স্লোগান।বিরোধী দলনেতার ঘর খোলা না হলে, বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল কংগ্রেস।
শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খোলা না হলে, বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিধানসভা কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে রেজুলেশন জমা দেয়নি বিরোধী দল তৃণমূল। পরে তৃণমূলের (TMC) তরফে দাবি করা হয়, বিধায়কদের স্বাক্ষর সম্বলিত রেজুলেশন জমা দেওয়া হয়েছে। তারপরেও বিরোধী দলনেতার স্বীকৃতি নিয়ে এদিনও উত্তপ্ত বিধানসভা চত্বর। বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও জট কাটেনি।১২ টা থেকে এক ঘণ্টা সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় পেরোতেই বিধানসভার ভিতরে ধরনায় বসেন তৃণমূলের বিধায়করা।
আরও পড়ুন: আপাতত দেবরাজ-অদিতিকে গ্রেফতার নয়! হাইকোর্টে মৌখিক আশ্বাস অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলের
বিরোধী দলনেতার বন্ধ ঘরের সামনে লবিতেই বিক্ষোভে সামিল হন তৃণমূল কংগ্রেসের ১৮ বিধায়ক। তাঁদের দাবি, বিরোধী দলের কণ্ঠরোধ করতে উদ্যত হয়েছে রাজ্য সরকার। সমস্ত নথি জমা দেওয়ার পরেও এখনও পর্যন্ত বিরোধী দলনেতাকে তাঁর নির্দিষ্ট ঘর দেওয়া হয়নি। বিধানসভায় এই ঘটনা চরম দুর্ভাগ্যজনক। এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সোচ্চার হয়েছেন আমাদের তিনবারের মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়।প্রাতিষ্ঠানিক রীতিনীতি ভঙ্গের প্রতিবাদে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে আজ বিধানসভার ভেতরেই ধরনায় শামিল হলেন আমাদের দলের বিধায়করা। গণতন্ত্র রক্ষার্থে আমরা বদ্ধপরিকর।
