রাজ্যে ফের গ্রেফতার তৃণমূল নেতা! তোলাবাজি, ভয় দেখানো সহ আর কী কী অভিযোগ? দেখুন বড় খবর

Must Read

পশ্চিম বর্ধমান: ক্ষমতার পালাবদল ঘটতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ধরপাকড়। জেলায় জেলায় তৃণমূল (TMC) নেতাদের গ্রেফতারির (Arrest) খবর সামনে আসছে বিগত কয়েকদিন ধরেই। তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে সরগরম পাণ্ডবেশ্বর (Pandabeshwar) বিধানসভা এলাকার রাজনৈতিক মহল। সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযানে গ্রেফতার করা হয় ছোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রামচরিত পাসোয়ানকে। তাঁর বিরুদ্ধে অবৈধ তোলাবাজি, সাধারণ মানুষকে ভয় দেখানো এবং চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ধৃত নেতার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ, প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হত এবং বিভিন্ন ক্ষেত্রে অবৈধভাবে টাকা তোলার কাজ চলত।

আরও পড়ুন: একুশের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার প্রাক্তন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডলের ঘনিষ্ঠ নেতা সহ আরও ২

এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে বিস্তারিত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে পুলিশ একাধিক দিক খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। মঙ্গলবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে পেশ করা হয়। ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক মহলে রামচরিত পাসওয়ানকে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত বলে দাবি স্থানীয়দের একাংশের। ফলে তাঁর গ্রেফতারি ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

দেখুন আরও খবর:

Latest News

লিঙ্কডইনে অভিষেক বিরাট কোহলির! ক্রিকেটের পর এবার বড় লক্ষ্যের পথে তারকা

ওয়েব ডেস্ক : ক্রিকেটের মাঠে তাঁর সাফল্য নিয়ে নতুন করে কিছু বলার নেই। এবার ব্যবসার দুনিয়ায় নিজের লক্ষ্য স্পষ্ট...

More Articles Like This