32.7 C
Kolkata

টলিউডে ‘পরিবর্তন’, নন্দন থেকে বড় বার্তা দিলেন রূপা-রুদ্রনীল

Must Read

কলকাতা: রাজ্যের রাজনৈতিক পালাবদলের সেই বদলের রেশ টলিউডের (Tollywood) অন্দরেও। ডবল সেঞ্চুরি হাঁকিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর টলিউডের প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।স্টুডিওপাড়াতেও চোখে পড়েছে পরিবর্তনের ছবি। নন্দনে ‘প্রত্যাবর্তন’ ও ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর বিশেষ প্রদর্শনী ঘিরে হাজির ছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।

সরকার বদলের পর টলিউড মুখিয়ে বসে আছে বদলে যাওয়া ইন্ডাস্ট্রি দেখতে। রূপোলি পর্দা থেকে রাজনীতির আঙিনার শিল্পীরাও চান নতুন এক রং হীন টলিউড ইন্ডাস্ট্রি। আর বাংলায় নতুন সরকার আসার পর বহু বিতর্কিত এবং আলোচিত ‘দ্য অ্যাকাডেমী অফ ফাইন আর্টস’ মুক্তি পেল নন্দনে এবং রাধা স্টুডিওতে। সঙ্গে মুক্তি পেল সমর্পণ সেনগুপ্তের ছবি ‘প্রত্যাবর্তন’। দীর্ঘ টানাপোড়েনের পর ছবি মুক্তি পেলেও জায়গা পায়নি কোনও সরকারি হলে। সেই ছবিটি এবার দেখানো হল নন্দনে। ‘প্রত্যাবর্তন’ ছবির পরিচালক সমর্পণ সেনগুপ্ত বলছেন, ‘কখনও ভাবিনি নন্দনে আমাদের ছবি দেখানো হবে।’দুই ছবি দেখতে নন্দনে ভিড় দর্শকদের। হাউজফুল শো। সেই খুশীতে দুই ছবির কলাকুশলীরা মিলিত হলেন এক মঞ্চে বাংলা ছবির সাফল্য উদযাপনে।টলিউডের তথাকথিত ‘ব্যান কালচার’ নিয়েও সরব হন রুদ্রনীল। তাঁর বক্তব্য, “যারা ব্যান কালচার চালু করেছিলেন, মানুষই তাঁদের ব্যান করে দিয়েছে।”

আরও পড়ুন: ভিকির জন্মদিনে চমক! প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা?

‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিতে অভিনয় করেছেন, রুদ্রনীল ঘোষ, রাহুল বন্দ্যোপাধ্যায়, সৌরভ দাস, ঋষভ বসু, পায়েল সরকার, সুদীপ মুখোপাধ্যায় ও অন্যরা। শিবপুরের অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলছেন, ‘আগেই সব নবান্নর নির্দেশে। কাস্টিং থেকে রিলিজ সব হত। যোগ্যতা দেখা হত না। এখন যোগ্যতা অনুযায়ী হবে। যারা এসব করেছেন, এখন ঠিক হয়ে যান, মানুষ আপনাকে ঠিক করে দেবে।’ অন্যদিকে ইন্ডাস্ট্রির প্রশাসনিক কাঠামোতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে রূপার বক্তব্যে। বিশ্বাস ব্রাদার্সের জায়গায় কারা দায়িত্বে আসবেন, সেই প্রশ্নে তিনি স্পষ্ট বলেন, “পক্ষপাতহীন মানুষদেরই দায়িত্ব দেওয়া হবে।” রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে অবকাঠামোগত বদলের প্রসঙ্গ। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে নন্দনের মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্রের রক্ষণাবেক্ষণে গাফিলতি হয়েছে। “স্ক্রিন, সাউন্ড—অনেক কিছুই ঠিকঠাক দেখভাল হয়নি,” বলেন তিনি। নতুন সরকারের তরফে দায়িত্ব পাওয়ার কথাও জানান অভিনেত্রী। তাঁর কথায়, কয়েকজনকে বিভিন্ন বিষয় খতিয়ে দেখে রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

Latest News

অন্নপূর্ণা যোজনার আবেদন গৃহীত না বাতিল? এবার অনলাইনে দেখুন স্টেটাস

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনায় (Annapurna Bhandar) আবেদন করার পর অনেকেই জানতে পারছিলেন না তাঁদের আবেদন গ্রহণ করা হয়েছে...

More Articles Like This