তৃণমূলের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল পুলিশ!

Must Read

ওয়েব ডেস্ক : দলীয় তহবিলে আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে আরও কড়া পদক্ষেপ করল পুলিশ (Police)। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের (TMC) আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) লেনদেন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, বিধায়ক বিশ্বনাথ দাসের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এই মামলার তদন্ত শুরু হয়। প্রথমে তিনটি অ্যাকাউন্টের আর্থিক লেনদেন খতিয়ে দেখে সেগুলি ফ্রিজ করা হয়। পরে সেই তদন্তে আরও কয়েকটি অ্যাকাউন্টের তথ্য সামনে আসে। সেই সূত্র ধরেই রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে থাকা মোট ১২টি অ্যাকাউন্টে (Bank Account) লেনদেন স্থগিত রাখার নির্দেশ পাঠানো হয়েছে। তদন্তকারী সংস্থার অনুমান, এই সমস্ত অ্যাকাউন্টে মিলিয়ে এক হাজার কোটিরও বেশি টাকা রয়েছে।

আরও খবর : এক মাসেই রাজস্বে হাজার কোটির উত্থান! দুর্নীতি রুখেই কোষাগার ভরার দাবি শুভেন্দু সরকারের

এদিকে এই মামলার তদন্তে ইতিমধ্যেই অভিযোগকারী-সহ ঋতব্রত শিবিরের একাধিক বিধায়কের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে চাইছেন, কোন তথ্যের ভিত্তিতে দলীয় তহবিলে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগের উৎস কী। তদন্তের স্বার্থেই আপাতত সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির সমস্ত লেনদেন বন্ধ রাখা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, যে তিনটি অ্যাকাউন্ট আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ফ্রিজ করেছিল, সেগুলির সিগনেটরি হিসেবে রয়েছেন বর্তমান ও প্রাক্তন সাংসদ এবং এক প্রাক্তন মন্ত্রী। তদন্তের পরবর্তী পর্যায়ে তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

বিসিসিআইয়ের শতবর্ষে বড় চমক! বিশ্ব একাদশের বিরুদ্ধে খেলতে পারে টিম ইন্ডিয়া

ওয়েব ডেস্ক : ১০০ বছরে পা দিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই (BCCI Centenary Celebration)। ২০২৭ সালের ডিসেম্বর...

More Articles Like This