32.5 C
Kolkata

যারা শহর পরিষ্কার রাখেন, তাঁরাই বঞ্চিত! হরিজন পল্লীর বেহাল অবস্থা ঘুরে দেখে দ্রুত পদক্ষেপের দাবি বিজেপির

Must Read

ওয়েব ডেস্ক : স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বৈদ্যবাটির (Baidyabati) ৮ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী (Harijan Pally) পরিদর্শন করলেন ভারতীয় জনতা পার্টির (BJP) কর্মীরা । এলাকার পানীয় জল, শৌচাগার ও রাস্তার বেহাল পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান তাঁরা।

বিজেপির (BJP) দাবি, হরিজন পল্লীর অধিকাংশ শৌচাগার দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। অনেক শৌচাগারের দরজা ভাঙা থাকায় নারী, পুরুষ ও শিশুদের ন্যূনতম গোপনীয়তাও রক্ষা হচ্ছে না। এছাড়া প্রায় ৭০টিরও বেশি পরিবার মাত্র একটি পানীয় জলের কলের উপর নির্ভরশীল। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে ঘরে ঢুকে পড়ছে, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

আরও খবর : বৃষ্টির জেরে আকাশপথ বাতিল, সড়কপথে মুর্শিদাবার উদ্দেশে রওনা শুভেন্দুর

দলের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, এলাকার বাসিন্দাদের অধিকাংশই বৈদ্যবাটি ও শেওড়াফুলি এলাকার পরিচ্ছন্নতা রক্ষার কাজে যুক্ত। অথচ তাঁরাই দীর্ঘদিন ধরে ন্যূনতম নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত। এই পরিস্থিতির দ্রুত পরিবর্তনে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলেও দাবি করেছেন বিজেপি নেতারা। অভিযোগ করা হয়েছে, আগের কোনও সরকার এখানকার মানুষের সমস্যার সমাধান করেনি। সেই কারণেই এখানকার সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন।

এই পরিদর্শনে উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্র প্রমুখ অমিতাভ ভট্টাচার্য, বুথ সভাপতি জয়দীপ পাল, সংখ্যালঘু মোর্চার সভানেত্রী প্রীতি এলেন-সহ বিজেপির অন্যান্য কর্মী ও স্থানীয় বাসিন্দারা। এলাকার সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।

দেখুন অন্য খবর :

Latest News

তৃণমূলের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করল পুলিশ!

ওয়েব ডেস্ক : দলীয় তহবিলে আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে আরও কড়া পদক্ষেপ করল পুলিশ (Police)। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের...

More Articles Like This