33.7 C
Kolkata

থেমে গেল পথ চলা, প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ফটোগ্রাফার রঘু রাই, শোকস্তব্ধ সংবাদজগত

Must Read

ওয়েবডেস্ক-  প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ফটোগ্রাফার (Padma Shri-winning photographer) রঘু রাই (Raghu Rai )। বয়স হয়েছিল ৮৩ বছর। আজ সকালে দিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ বিশিষ্ট ফটোগ্রাফার রঘু রাই। আজ সকালে দিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সাংবাদিক হিসেবে তাঁর অসীম অবদান।

এই শিল্পীর প্রয়াণ ফটোগ্রাফির জগতে এক অপূরণীয় ক্ষতি। আজ দিল্লিতে বিকেল চারটে নাগাদ লোধি রোড  সিমট্রিয়াল গ্রাউন্ডে তার শেষকৃত্য সম্পন্ন হবে। রঘু রাইকে ভারতীয় ফটোগ্রাফি ও চিত্র সাংবাদিকতার ‘জনক’ বলে মনে করা হ্য়। নিজের কর্মজীবনের পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি ভারত ও বিশ্বের বহু গুরুত্বপূর্ণ ঘটনা লেন্সবন্দী করেছেন।

 

আরও পড়ুন- প্রয়াত অভিনেতা, বাচিকশিল্পী বিপ্লব দাসগুপ্ত

তার তোল ছবিগুলি ইতিহাসের এক জীবন্ত স্বাক্ষর। ১৯৭১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনার পর তোলা অন্যতম বিখ্যাত একটি ছবি সাড়া ফেলেছে গোটা বিশ্বে। সেই ছবিতে দেখা গিয়েছিল, এক নিষ্পাপ শিশুর নিথর মুখ। ছবিটি দুর্ঘটনার দিকে বিশ্ববাসীতে দৃষ্টি আকর্ষণ করার ও কর্পোরেট দায়বদ্ধতা নিয়ে এক বিতর্কের জন্ম দিয়েছিল।

বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। চিত্র সাংবাদিকজগতে রঘু রাই একজন আইকন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরে, দালাই লামার, চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের মতো মতো বিশিষ্ট ব্যক্তিদের ছবি তুলে বিশেষ কৃতিত্ব অর্জন করেন রঘু রাই। তাঁর তোলা তাজমহলের ছবি বিশ্বজুড়ে সমাদৃত। মাদার টেরেসার ওপর তোলা ছবিও বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

১৯৪২ সালে অবিভক্ত ভারতের ঝাং (বর্তমানে পাকিস্তান) জন্ম নেন রঘু রাই। ১৯৬২ সালে তিনি ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নেন। তার পরেই তাঁর পথচলা শুরু। ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার মাধ্যমে কর্মজীবন শুরু করেন এবং পরে ‘ইন্ডিয়া টুডে’তে কাজ করেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফটোগ্রাফি সংস্থা ম্যাগনাম ফটোজ-এর সদস্য প্রথম ভারতীয়দের রঘু রাই ছিলেন অন্যতম।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফটোগ্রাফি সংস্থা ম্যাগনাম ফটোজ-এর সদস্য হওয়া প্রথম ভারতীয়দের মধ্যে অন্যতম ছিলেন।

Latest News

মেসি, এমবাপে নাকি হলান্ড, ‘গোল্ডেন বুট’-এর লড়াইয়ে এগিয়ে কে? জমে উঠেছে লড়াই

ওয়েব ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup 2026) মাত্র এক সপ্তাহ পেরিয়েছে। এখনও গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলিই শেষ হয়েছে। কিন্তু...

More Articles Like This