33.5 C
Kolkata

প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড় বদল আনল কেন্দ্র

Must Read

ওয়েব ডেস্ক : বেসরকারি চাকরিজীবীদের মাসিক বেতনে বড় প্রভাব ফেলতে পারে কেন্দ্রের (Central Government) নতুন সিদ্ধান্ত। কর্মচারী ভবিষ্যনিধি (EPF)-এর নিয়মে পরিবর্তন এনে এমন ব্যবস্থা করা হয়েছে, যাতে কর্মীরা চাইলে প্রতি মাসে হাতে আরও বেশি টাকা পেতে পারেন। একইসঙ্গে প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমা হবে, সেই সিদ্ধান্তেও আগের তুলনায় অনেক বেশি স্বাধীনতা মিলবে।

সম্প্রতি চালু হওয়া ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম, ২০২৬’ (EPF Scheme 2026)-এ স্পষ্ট জানানো হয়েছে, বাধ্যতামূলক পিএফ জমা আর প্রকৃত বেতনের উপর নির্ভর করবে না। বরং নির্ধারিত ১৫ হাজার টাকা বেতনকেই ভিত্তি ধরা হবে। ফলে কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের ক্ষেত্রেই বাধ্যতামূলক মাসিক অবদান সর্বোচ্চ ১,৮০০ টাকা।

আরও খবর : এখনই কমছে না পেট্রোল-ডিজেলের দাম! বড় ইঙ্গিত কেন্দ্রের

এর ফলে এতদিন যাঁদের মূল বেতনের উপর ভিত্তি করে পাঁচ, সাত বা দশ হাজার টাকা পর্যন্ত পিএফ কাটা হতো, তাঁদের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে। ভবিষ্যতে অতিরিক্ত টাকা পিএফে জমা রাখা সম্পূর্ণ স্বেচ্ছাধীন হবে। কর্মী চাইলে বেশি টাকা জমা রাখতে পারবেন, আবার হাতে বেশি বেতন পাওয়ার জন্য ন্যূনতম অবদানও বেছে নিতে পারবেন।

শুধু জমার নিয়ম নয়, টাকা তোলার প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় ইপিএফ থেকে অর্থ তোলা আরও সহজ করা হয়েছে। তবে টাকা তোলার পর অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ রেখে দেওয়ার নিয়ম কার্যকর থাকবে। তা হবে ২৫ শতাংশ। চিকিৎসা, উচ্চশিক্ষা, বিয়ে, বাড়ি কেনা বা নির্মাণের মতো প্রয়োজনীয় ক্ষেত্রেও আগের মতোই জমা টাকা ব্যবহার করা যাবে।

দেখুন অন্য খবর :

Latest News

চিনা অ্যাপে নিয়ন্ত্রণ হচ্ছিল ই-রিকশা? BAT-BMS অ্যাপ নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের

ওয়েব ডেস্ক : ই-রিকশার (E-rickshaw) নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ করল কেন্দ্র (Central Government)। অভিযোগ উঠেছিল, চিনের একটি...

More Articles Like This