ইন-সার্ভিস শিক্ষকদের টেট নিয়ে রাজ্যের বড় নির্দেশিকা

Must Read

ওয়েব ডেস্ক : ইন-সার্ভিস শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেট (TET) নিয়ে বড় নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে চাকরিরত শিক্ষকদের টেট পরীক্ষার আয়োজন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে রাজ্য।

শিক্ষা অধিকার আইন ২০০৯ কার্যকর হওয়ার আগে যে সমস্ত শিক্ষক চাকরি পেয়েছেন এবং যাঁদের চাকরির মেয়াদ শেষ হতে এখনও পাঁচ বছরের বেশি সময় বাকি রয়েছে, তাঁদের টেট (TET) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে এই যোগ্যতা অর্জন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষকদের।

আরও খবর : সল্টলেকে ‘বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব’, বাংলায় ১৯০০ কোটি বিনিয়োগ করবে এই সংস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের ২৯ মে ২০২৬-এর সংশোধিত নির্দেশ অনুযায়ী, টেট (TET) যোগ্যতা অর্জনের সময়সীমা ২০২৮ সালের ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই সময়সীমার পরে আর মেয়াদ বাড়ানো হবে না বলেও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত।

চাকরিরত শিক্ষকেরা যাতে পরীক্ষায় অংশ নেওয়ার পর্যাপ্ত সুযোগ পান, তার জন্য নিয়মিত টেট আয়োজনের উপর জোর দেওয়া হয়েছে। প্রায় ছয় মাস অন্তর টেট আয়োজনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সম্ভব হলে বছরে অন্তত দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রয়েছে। এছাড়াও দ্রুত পরীক্ষার সূচি তৈরি করে তা কার্যকর করার পাশাপাশি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি ও অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট স্কুল শিক্ষা দফতরে জমা দিতে বলা হয়েছে।

Latest News

ডিভোর্স হয়ে গেলেও স্ত্রীর খোরপোশ বন্ধ নয়, গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের

ওয়েব ডেস্ক : বিবাহবিচ্ছেদ হয়ে গেলেই স্ত্রীর খোরপোশ পাওয়ার অধিকার শেষ হয়ে যায় না। স্বামী একতরফাভাবে বিবাহবিচ্ছেদ পেলেও, স্ত্রী...

More Articles Like This