সল্টলেকে ‘বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব’, বাংলায় ১৯০০ কোটি বিনিয়োগ করবে এই সংস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : সল্টলেকের সিটি সেন্টারে ‘বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোব’-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর পরেই রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন তিনি। তাঁর দাবি, সংশ্লিষ্ট সংস্থা পশ্চিমবঙ্গে ২৫০টি সেন্টার তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে রাজ্যে পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, পশ্চিমবঙ্গে সংস্থাটির মোট ১৯০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। আগামী দিনে সেই বিনিয়োগের পরিমাণ ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পুরুলিয়ায় ইতিমধ্যেই প্রায় ১০০ একর জমি কিনেছে সংস্থাটি। সেই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে।

আরও খবর :  সপ্তাহান্তেও বৃষ্টির ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

এদিন রাজ্যে আরও কয়েকটি বড় প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দুর্গাপুজোর আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন প্ল্যান্টের উদ্বোধন হতে পারে। পাশাপাশি জুনপুটে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার নতুন প্রকল্পের উদ্বোধন নিয়েও বক্তব্য রাখেন তিনি।

নিউটাউনে আদানি গোষ্ঠীর ২০০০ শয্যার হাসপাতাল তৈরির কথাও জানান শুভেন্দু। পাশাপাশি শিল্পপতি অনন্ত আম্বানির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁরাও পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Latest News

ইন-সার্ভিস শিক্ষকদের টেট নিয়ে রাজ্যের বড় নির্দেশিকা

ওয়েব ডেস্ক : ইন-সার্ভিস শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেট (TET) নিয়ে বড় নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা...

More Articles Like This