27.5 C
Kolkata

শতদ্রুকে ক্লিনচিট,অরূপ বিশ্বাসের উপর দায় চাপিয়ে চিঠি টিম মেসির

Must Read

কলকাতা: বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন লিওনেল মেসির (Lionel Messi) নিজস্ব টিম। সূত্রের খবর, সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেসির দলের। মেসিকে বারবার তাকে ছোঁয়া হয়েছিল বলে চিঠিতে দাবি করা হয়েছে।মাঠে সেদিন সিকিউরিটি ব্যবস্থা পর্যাপ্ত ছিল না বলেও জানানো হয়েছে মেসির দলের তরফ থেকে। শতদ্রু দত্ত (Satadru Dutta) কোনও ভাবেই দায়ী নন এমনটাই নাকি জানানো হয়েছে সেই চিঠিতে।

গত বছর ডিসেম্বর মাসে GOAT ট্যুরের অংশ হিসেবে লিওনেল মেসি এসেছিলেন ভারতে। দিল্লি, হায়দরাবাদ, মুম্বইয়ে নির্বিঘ্নে সেই ইভেন্ট মিটলেও কলকাতায় হয়েছিল চূড়ান্ত বিশৃঙ্খলা। উত্তাল হয়ে উঠেছিল যুবভারতী স্টেডিয়াম (Yuba Bharati Stadium)। যুবভারতীতে যাবতীয় বিশৃঙ্খলার জন্য অরূপ বিশ্বাসকে কাঠগড়ায় তুলল মেসির টিম। সূত্রের খবর, বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন লিওনেল মেসির নিজস্ব টিম। সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়েছে মেসির টিম। মেসিকে বারবার ছোঁয়া হয়েছিল। মাঠে ওইদিন নিরাপত্তা ব্যবস্থাও পর্যাপ্ত ছিল না বলে জানানো হয়েছে মেসির দলের পক্ষ থেকে। শতদ্রু দত্ত এই ঘটনার জন্য কোনওভাবেই দায়ী নন, এমনটাই নাকি জানানো হয়েছে সেই চিঠিতে।

আরও পড়ুন: ঝাঁটা হাতে গঙ্গাঘাট সাফাইয়ে মুখ্যমন্ত্রী! পরিচ্ছন্নতা অভিযানে শুভেন্দুর সঙ্গী অগ্নিমিত্রা, তাপস

Latest News

১০০ কোটির বেশি লগ্নিতে সিঙ্গল উইন্ডো ছাড়পত্র, জমি নীতিতে বড় বদলের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পে নতুন গতি আনতে জমি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। ডানকুনিতে (Dankuni) লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের...

More Articles Like This