28.7 C
Kolkata

বিশ্ব যোগ দিবস উপলক্ষে সুন্দরবন থেকে বাবুঘাটে আসছে ৫২০-র বেশি লঞ্চ-নৌকা

Must Read

ওয়েব ডেস্ক : আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। সেই উপলক্ষে কলকাতায় (Kolkata) আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সুন্দরবন থেকে প্রায় ৫২০টি লঞ্চ, বোট (Boat) বাবুঘাটের উদ্দেশে রওনা দিচ্ছে বলে খবর। বলে রাখা দরকার, যোগ দিবসের দিন কলকাতায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এই কর্মসূচিকে ঘিরে সুন্দরবনের (Sundarbans) বিভিন্ন ঘাট, বিশেষ করে সোনাখালি, গোসাবা ও বাসন্তী এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। তবে একইসঙ্গে দেখা দিয়েছে একাধিক সমস্যাও। লঞ্চ ও বোট মালিকদের অভিযোগ, প্রতিটি নৌযানের জন্য প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে গিয়ে তাঁদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। অনেকের দাবি, পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা শুরু করা কঠিন হয়ে পড়েছে। মালিকদের একাংশের বক্তব্য, ক্যানিং থেকে বাবুঘাট (Babu Ghat) পর্যন্ত জলপথে পৌঁছতে প্রায় দু’ থেকে আড়াই দিন সময় লাগতে পারে। সেই কারণে পর্যাপ্ত জ্বালানি, মোবিল ও পানীয় জল সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ ডিজেল মিলছে না বলে অভিযোগ উঠেছে। ফলে বহু নৌযান এখনও সোনাখালি ও গদখালি ঘাটে দাঁড়িয়ে রয়েছে।

আরও খবর : ধেয়ে আসছে তুমুল দুর্যোগ! ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা! কমবে দহনজ্বালা?

এদিকে জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, ১৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত সুন্দরবনের (Sundarbans) পর্যটন সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে পর্যটন ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন। এর জেরে বহু পর্যটকের অগ্রিম বুকিং বাতিল করতে হয়েছে। আর তাঁদের অর্থ ফেরত দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। লঞ্চ ও বোট কর্মীদের জন্য নির্ধারিত ভাতা বা খাবারের খরচও অনেক ক্ষেত্রে এখনও হাতে পৌঁছয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে কর্মীদের মধ্যেও অসন্তোষ বাড়ছে।

তবে সমস্ত সমস্যার মধ্যেও সুন্দরবনের (Sundarbans) পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ এই কর্মসূচিকে ইতিবাচকভাবেই দেখছেন। তাঁদের মতে, আন্তর্জাতিক যোগ দিবসের মতো বৃহৎ মঞ্চে সুন্দরবনের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া গর্বের বিষয়। এর মাধ্যমে বিশ্ব দরবারে সুন্দরবনের পরিচিতি আরও বাড়বে বলেও তাঁরা আশাবাদী। অন্যদিকে, একাংশের দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের সময় এত বিপুল সংখ্যক নৌযান ব্যবহার করা জ্বালানির অপচয় ডেকে আনতে পারে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

শনিবারও বৃষ্টির দাপট অব্যাহত, দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ওয়েব ডেস্ক : রাজ্যজুড়ে বর্ষার (Monsoon) সক্রিয় পরিস্থিতি অব্যাহত। মৌসুমি অক্ষরেখার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় শনিবারও কলকাতাসহ (Kolkata)...

More Articles Like This