শ্রাবণীর আগে তারকেশ্বরে আসছে ‘মহাদেব এক্সপ্রেস’, পাঁচ নতুন রুটে চলবে সরকারি বাস

Must Read

কলকাতা: শ্রাবণ মাসের আগেই তীর্থযাত্রীদের জন্য বড় উপহার। তারকেশ্বর (Tarakeswar) থেকে চালু হল ‘মহাদেব এক্সপ্রেস’ (Mahadev Express) নামে নতুন সরকারি বাস পরিষেবা। শ্রাবণী মেলাকে (Srabani Express) কেন্দ্র করে যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত পাঁচটি নতুন রুটে প্রতিদিন চলবে এই বাস।

তারকেশ্বর থেকে সরাসরি হাওড়া, কলকাতা, বর্ধমান, বাঁকুড়া এবং দীঘার সঙ্গে যোগাযোগ তৈরি করবে এই সরকারি বাস পরিষেবা। নতুন বাস চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে মন্দিরে আসা পুণ্যার্থীরা।

চালক ছাড়াই ছুটবে কলকাতা মেট্রো! গ্রিন লাইনে সফল ট্রায়াল – KolkataTV

আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রায় ৪০ দিন ধরে চলা এই মেলাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনের তৎপরতা। পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৈদ্যবাটি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার রাস্তা সাজিয়ে তোলা হচ্ছে আলোকসজ্জায়। তৈরি হচ্ছে একাধিক সেবা শিবির, যেখানে থাকবে চিকিৎসা পরিষেবা ও পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও মেলার সময়ে ১৬ থেকে ১৮টি সহায়তা কেন্দ্র চালু রাখার পরিকল্পনা রয়েছে।

তারকেশ্বর মন্দির চত্বরেও চলছে বিশেষ প্রস্তুতি। মন্দির এলাকায় নতুন সাজসজ্জার পাশাপাশি লেজার লাইটের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা গিয়েছে। রাস্তার দু’পাশে চন্দননগরের আলোয় সাজিয়ে তোলা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

শ্রাবণী মেলায় ভক্তদের ভিড় সামলাতে কলকাতা থেকে তারকেশ্বর পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবার ব্যবস্থাও করা হচ্ছে। প্রতি রবিবার পুণ্যার্থীদের স্বাগত জানাতে পুষ্পবৃষ্টির আয়োজনের কথাও জানিয়েছে প্রশাসন।

সব মিলিয়ে শ্রাবণী মেলার আগে নতুন রূপে সাজছে তারকেশ্বর। ধর্মীয় আবেগের পাশাপাশি যাত্রী পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে এ বার।

Latest News

পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ! কলকাতার স্কুলে বিতর্ক, সাসপেন্ড শিক্ষিকা

কলকাতা:কলকাতার একটি বেসরকারি মিশনারি স্কুলে পড়ুয়ার কপালের তিলক মুছে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলে ঢোকার আগে এক...

More Articles Like This