30.9 C
Kolkata

আন্নামালাইয়ের হাত ছাড়ল বিজেপি! এবার দাক্ষিণাত্যে পদ্ম শিবিরের মুখ কে হবেন? শুরু জল্পনা

Must Read

ওয়েব ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপির (BJP) সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তামিলনাড়ুর (Tamil Nadu) প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই (K Annamalai)। শুক্রবার তাঁর জন্মদিনেই আনুষ্ঠানিকভাবে বিজেপি জানিয়ে দিয়েছে যে আন্নামালাইয়ের ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। ফলে তামিলনাড়ুতে বিজেপির অন্যতম পরিচিত মুখের দলত্যাগে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরেই তামিলনাড়ু বিজেপির নেতৃত্বের সঙ্গে আন্নামালাইয়ের মতপার্থক্য প্রকাশ্যে আসছিল। বিশেষ করে সিবিএসই-র শিক্ষানীতিতে তিন ভাষা বাধ্যতামূলক করার প্রস্তাব এবং রাজ্যে এআইএডিএমকের (AIADMK) সঙ্গে বিজেপির জোট প্রশ্নে তিনি প্রকাশ্যে ভিন্ন অবস্থান নিয়েছিলেন। রাজনৈতিক মহলের মতে, এই মতবিরোধই ধীরে ধীরে দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: INDIA জোটে বড় ভাঙন, মমতার বৈঠকের আগেই সম্পর্ক ছিন্ন স্ট্যালিনের DMK

বিধানসভা নির্বাচনের আগে তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় নাইনার নাগেন্দ্রনকে (Nainar Nagendran)। এরপর নির্বাচনে তাঁকে প্রার্থীও করা হয়নি। যদিও সেই সময় আন্নামালাই দাবি করেছিলেন, তিনি নিজেই ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবুও দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা থামেনি।

আন্নামালাই ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিজেপিতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী ছিলেন না। পাশাপাশি তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে বলেও তাঁর ধারণা ছিল। বিশেষ করে অভিনেতা-রাজনীতিক থলপতি বিজয়ের (Thalapathy Vijay) রাজনৈতিক উত্থানের পর রাজ্যের রাজনীতিতে নতুন পরিসর তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। সেই পরিস্থিতিতে নতুন রাজনৈতিক পথ খোঁজার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

সূত্রের খবর, কয়েকদিন আগে দিল্লি সফরে গিয়ে আন্নামালাই দলের শীর্ষ নেতৃত্বের কাছে ইস্তফাপত্র জমা দেন। তাঁকে দলে ধরে রাখতে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এমনকি তাঁকে রাজ্যসভার সদস্য করার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি।

দেখুন আরও খবর:

Latest News

পড়ানোর নাম করে বাড়িতে ডেকে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার গৃহশিক্ষক

ওয়েব ডেস্ক : রাজ্যে নারী নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বেগের আবহের মধ্যেই কলকাতার (Kolkata) লেকটাউনে (Laketown) সামনে এল আরও এক...

More Articles Like This