30.8 C
Kolkata

বারাণসীতে ১৩০ ফুটের বিশালাকার শিবলিঙ্গ! মোদির লোকসভা কেন্দ্রে হবে আধুনিক শিব থিম পার্কও

Must Read

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে (Varanasi) তৈরি হতে চলেছে বিশ্বের সবচেয়ে উঁচু শিবলিঙ্গ (Tallest Shiva Idol)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) লোকসভা কেন্দ্র বারাণসীতে শিবভক্ত ও পর্যটকদের জন্য গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক শিব থিম পার্ক (Shiva Theme Park)। এই প্রকল্পের মূল আকর্ষণ হবে প্রায় ১৩০ ফুট উচ্চতার বিশাল শিবলিঙ্গ, যা বিশ্বের সর্বোচ্চ শিবলিঙ্গ হিসেবে পরিচিতি পাবে বলে দাবি করা হচ্ছে।

বারাণসী পৌর নিগম সূত্রে জানা গিয়েছে, গোটা প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় করা হবে। শহরের ভেলুপুর এলাকায় প্রায় ২০ একর জমির উপর এই পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জলকল বিভাগের পক্ষ থেকে জমি বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যেই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: ছিটকে পড়ল ১৬০০ ডিগ্রির গলিত লোহা! মুহুর্তে ছাই সবকিছু, ভয়াবহ ঘটনা কারখানার অন্দরে

পৌর কমিশনার হিমাংশু নাগপাল জানিয়েছেন, পার্কের কেন্দ্রস্থলে স্থাপন করা হবে বিশাল শিবলিঙ্গটি। তার চারপাশে থাকবে বিশেষ হাঁটার পথ, যেখানে দর্শনার্থীরা ঘুরে ঘুরে শিবলিঙ্গ দর্শন করতে পারবেন। এছাড়াও শিবলিঙ্গকে কেন্দ্র করে আধুনিক লেজার শোয়ের ব্যবস্থাও থাকবে, যা সন্ধ্যার পর দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। প্রশাসনের আশা, আগামী ৮ থেকে ৯ মাসের মধ্যেই পার্ক ও শিবলিঙ্গ নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। ফলে আগামী বছর থেকেই দর্শনার্থীদের জন্য খুলে যেতে পারে এই নতুন পর্যটন কেন্দ্র।

শুধু ধর্মীয় পরিকাঠামোই নয়, পার্কটিকে একটি পূর্ণাঙ্গ বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হবে। শিশুদের জন্য থাকবে বিভিন্ন রাইড, পর্যটকদের জন্য ফুড কোর্ট এবং বিশ্রামের আধুনিক ব্যবস্থা। পাশাপাশি বারাণসীর ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে তৈরি করা হবে একটি বিশেষ আর্ট গ্যালারি। সেখানে স্থান পাবে বারাণসীর পদ্মসম্মানপ্রাপ্ত শিল্পীদের সৃষ্টি। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বিলুপ্তপ্রায় লোকশিল্প ও ঐতিহ্যবাহী শিল্পকর্মও সেখানে প্রদর্শিত হবে। ভবিষ্যতে এই পার্কের মধ্যেই একটি আধুনিক তারামণ্ডল নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

বঙ্গে ঢুকল বর্ষা, উত্তরে শুরু প্রবল বৃষ্টি! দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমি বায়ু? দেখুন মেগা আপডেট

ওয়েব ডেস্ক: টানা দাবদাহ, চরম আর্দ্রতা এবং অস্বস্তিকর গরমে গত কয়েক দিন কার্যত নাজেহাল ছিলেন বঙ্গবাসী। অবশেষে সেই অপেক্ষার...

More Articles Like This