40.7 C
Kolkata

সুখেন্দু শেখর রায়ের পর সুস্মিতা দেব! রাজ্যসভা থেকে পদত্যাগ তৃণমূলের আরও এক সাংসদের

Must Read

ওয়েব ডেস্ক: তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে রাজনৈতিক অস্থিরতার আবহে এবার রাজ্যসভা (Rajya Sabha) থেকে পদত্যাগ (Resignation) করলেন সুস্মিতা দেব (Susmita Dev)। বুধবার সকালে তাঁর ইস্তফার খবর সামনে আসতেই রাজ্যসভার অঙ্কে আরও চাপে পড়ল শাসকদল। এর আগে সুখেন্দু শেখর রায়ও সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন। ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজ্যসভায় তৃণমূলের দুটি আসন শূন্য হয়ে গেল। রাজনৈতিক মহলের একাংশের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমানে বিজেপির (BJP) শক্তিশালী অবস্থানের কারণে শূন্য হওয়া এই দুটি আসনেই গেরুয়া শিবিরের জয়ী হওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। সেই পরিস্থিতিতে রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধিত্ব আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুস্মিতা দেব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই তাঁকে দলে আনা হয়েছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। যোগদানের পরই তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়। পাশাপাশি ত্রিপুরা ও অসমে তৃণমূলের সাংগঠনিক বিস্তারের গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে। তবে বাংলার বাইরের একজন নেত্রীকে সরাসরি রাজ্যসভার টিকিট দেওয়ায় সেই সময় দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। বিশেষ করে দীর্ঘদিনের তৃণমূল নেতাদের একাংশ প্রকাশ্যে না হলেও ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে রাজনৈতিক সূত্রে জানা যায়। বর্তমানে বাংলা থেকে রাজ্যসভায় মোট ১৬টি আসন রয়েছে। সুস্মিতা দেবের পদত্যাগের আগে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সংখ্যা ছিল ১৩। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের ইস্তফার পর সেই সংখ্যা আরও কমে গেল।

আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে এফআইআর ববির! নিজের লোকসভা কেন্দ্রেই বিপাকে তৃণমূল সাংসদ

অন্যদিকে, লোকসভাতেও তৃণমূলের অস্বস্তি বাড়ছে। সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন তৃণমূল সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি স্বাক্ষরিত চিঠি জমা দিয়েছেন। ওই চিঠিতে তাঁরা নিজেদের অবস্থান স্পষ্ট করে এনডিএর শরিক হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই তালিকায় শতাব্দী রায়, পার্থ ভৌমিক, রচনা বন্দ্যোপাধ্যায়, কালীপদ সোরেন, জগদীশ বসুনিয়া এবং জুন মালিয়ার মতো একাধিক পরিচিত সাংসদের নাম রয়েছে। ইতিমধ্যেই এই সাংসদদের একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করেছে বলে জানা গিয়েছে। পরবর্তীতে শতাব্দী রায়ের বাড়িতেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন বলেও সূত্রের দাবি।

দেখুন আরও খবর:

Latest News

ত্রাণ চুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী! কী বললেন মহুয়া মৈত্র?

ওয়েব ডেস্ক: ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে প্রাক্তন কারামন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারিকে (Ujjwal Biswas Arrested) কেন্দ্র করে শুরু...

More Articles Like This