40.7 C
Kolkata

অর্থমন্ত্রী স্বপন, স্বাস্থ্যে শারদ্বত, শিক্ষা কার হাতে? দেখে নিন একনজরে

Must Read

কলকাতা: চূড়ান্ত রাজ্যের মন্ত্রীদের দফতর বণ্টন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দফায় দফায় আলোচনার পরে অবশেষে রাজ্যের নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের বিষয়টি চূড়ান্ত করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে, তা এখনও স্পষ্ট নয়।৯ মে ব্রিগেডের শপথ সমারোহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঁচ মন্ত্রী শপথ নিয়েছিলেন—দিলীপ ঘোষ (Dilip Ghosh), অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তাঁদের সকলেই দফতর বণ্টন হয়ে গিয়েছে। শুভেন্দুর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য শপথ নিয়েছিলেন ১ জুন, লোক ভবনে। তাঁদের কাকে কোন দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে বিজেপির রাজ‍্য সভাপতি এবং রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনসলের মতামত জেনেছে দিল্লি। এবার কার কাঁধে কোন দফতর থাকবে সেটা চূড়ান্ত করল বিজেপি।

স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন। পাশাপাশি, আইন ও বিচার, ভূমি ও ভূমিরাজস্ব এবং বিদ্যুৎ দফতরও মুখ্যমন্ত্রীর হাতে থাকছে বলে খবর। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পেশায় চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়ের নাম এ দিন মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন। রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। উচ্চশিক্ষা মন্ত্রী হচ্ছেন জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay)। স্কুলশিক্ষা মন্ত্রী হচ্ছেন দীপক বর্মণ। স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন শারদ্বত মুখোপাধ্যায় (WB Health Minister Sharadwat Mukherjee)। ২৩ বছরেরও বেশি সময় চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসকমহলে পরিচিত তিনি। ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে বিধাননগর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। হারান তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। তখনই কার্যত ঠিক হয়ে যায় তিনি মন্ত্রীত্ব পাচ্ছেন।

আরও পড়ুন: অভিষেকের বিরুদ্ধে এফআইআর ববির! নিজের লোকসভা কেন্দ্রেই বিপাকে তৃণমূল সাংসদ

কৃষিমন্ত্রী হচ্ছেন দুধকুমার মণ্ডল। পর্যটনমন্ত্রী হচ্ছেন শঙ্কর ঘোষ। পরিবহণমন্ত্রী হচ্ছেন অর্জুন সিং। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দফতর বণ্টন সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর কোন মন্ত্রীকে কোন দফতর দেওয়া হবে, সেটা চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী। সরকারি ঘোষণা না হলেও সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নিজের হাতে স্বরাষ্ট্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর থাকছে। তিনি আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতর নিজের হাতে রাখছেন।শঙ্কর ঘোষকে দেওয়া হচ্ছে পর্যটন দফতর। কৃষি এবং কারিগরি সংক্রান্ত কোনও দফতরের দায়িত্ব পেতে পারেন শিক্ষাবিদ তথা কৃষিবিজ্ঞানী কল‍্যাণ। তাঁদের বদলে শিক্ষামন্ত্রী হিসেবে যাঁদের বাছা হয়েছে, সেই জগন্নাথ এবং দীপক। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথকে প্রাথমিক ভাবে ক্রীড়া এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর দেওয়া হলেও এখন বিজেপি যুব মোর্চার রাজ‍্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে ক্রীড়া এবং যুব বিষয়ক দফতরের দায়িত্ব দিচ্ছেন বিজেপি নেতৃত্ব। সেই সঙ্গে ক্রেতা সুরক্ষা দফতরও যাচ্ছে তাঁর হাতে। পরিবহণ এবং শ্রম দফতর পাচ্ছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংহ। কৃষিমন্ত্রী হিসাবে ‘আদি বিজেপি’ নেতা তথা ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডলের কথা ভাবা হচ্ছে বলে বিজেপির একটি সূত্র জানাচ্ছে।

Latest News

ত্রাণ চুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী! কী বললেন মহুয়া মৈত্র?

ওয়েব ডেস্ক: ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে প্রাক্তন কারামন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারিকে (Ujjwal Biswas Arrested) কেন্দ্র করে শুরু...

More Articles Like This