‘মহাপ্রভু জগন্নাথ’ সিনেমা, মুক্তি পাবে পুরীর রথযাত্রার পর, নির্দেশ সুপ্রিম কোর্টের

Must Read

পীযূষ কান্তি নাগ

ওয়েব ডেস্ক : নির্ধারিত দিনে মুক্তি পেল না অ্যানিমেশন চলচ্চিত্র ‘মহাপ্রভু জগন্নাথ’ (Mahaprabhu Jagannath)। শুক্রবার ছবিটির মুক্তিতে স্থগিতাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়ে দিয়েছে, পুরীতে চলতি বছরের রথযাত্রা (Rath Yatra) পর্ব শেষ না হওয়া পর্যন্ত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া যাবে না। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৭ জুলাইয়ের আগে ছবিটি মুক্তি করা যাবে না।

এর আগে, ১৫ জুলাই ওড়িশা হাইকোর্টের (Odisha High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রযোজনা সংস্থা। তাদের আবেদন ছিল, হাইকোর্টের স্থগিতাদেশে হস্তক্ষেপ করে ঘোষিত দিনেই ছবি মুক্তির অনুমতি দেওয়া হোক। উল্লেখ্য, ওড়িশা হাইকোর্ট সারা দেশে ‘মহাপ্রভু জগন্নাথ’ ছবির মুক্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল।

আরও খবর : দেশের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, রথযাত্রা বৃহস্পতিবার শুরু হয়েছে এবং তা চলবে ২৭ জুলাই পর্যন্ত। বিচারপতি নাগারত্ন মন্তব্য করেন, “রথযাত্রা শেষ হওয়ার পর ছবিটি মুক্তি দিতে পারেন।” যদিও প্রযোজনা সংস্থার পক্ষে আইনজীবী দেবদত্ত কামাত আদালতের কাছে সেদিনই মুক্তির অনুমতি চেয়ে জানান, ছবির মুক্তিকে ঘিরে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ আগাম বুক করা হয়েছে এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ইতিমধ্যেই ছবিটিকে ছাড়পত্র দিয়েছে। তাঁর দাবি, এটি মূলত শিশুদের জন্য নির্মিত একটি অ্যানিমেশন চলচ্চিত্র। ‘বাল গণেশ’-এর মতো পৌরাণিক চরিত্রভিত্তিক অ্যানিমেশন ছবির ধারাতেই তৈরি হয়েছে ‘মহাপ্রভু জগন্নাথ’।

তবে সেই যুক্তিতে সায় দেয়নি শীর্ষ আদালত (Supreme Court)। প্রসঙ্গত, মহেশ কুমার সাহু নামে এক ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলার ভিত্তিতে ১৫ জুলাই ওড়িশা হাইকোর্ট ছবিটি মুক্তিতে স্থগিতাদেশ দেয়। প্রধান বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি মুরহারি শ্রী রমনের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছিল, মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার হলেও চলচ্চিত্র সমাজে মানুষের চিন্তাভাবনা ও আচরণের উপর প্রভাব ফেলে। জনশৃঙ্খলার সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই আপাতত ছবির মুক্তি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশেই আপাতত হস্তক্ষেপ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This