‘কারখানার গেটে তালা বা ভাঙচুর চলবে না’, শিল্পে আস্থা ফেরাতে কড়া বার্তা শুভেন্দুর

Must Read

কলকাতা: পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ ফেরাতে কঠোর অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, রাজ্যে শিল্পে বাধা সৃষ্টি বা কারখানায় ভাঙচুর বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, কারখানার গেটে তালা লাগানো কিংবা ভাঙচুরের মতো ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষয়ক্ষতির তিনগুণ পর্যন্ত আদায় করা হবে।

শুভেন্দুর দাবি, দীর্ঘদিনের শিল্পহীনতার কারণে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছিল। বাম আমলের শিল্পনীতি এবং শ্রমিক রাজনীতির জেরে বহু শিল্পপ্রতিষ্ঠান রাজ্য ছেড়ে চলে যায় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের আমলেও কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে হাইকোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি জানান, বর্তমান সরকার শিল্প স্থাপনের পথে কোনও প্রশাসনিক বাধা হতে দেবে না। তাঁর ভাষায়, “নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি” এই নীতিতেই এগোবে সরকার। লাইসেন্স থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের অনুমোদন, সব ক্ষেত্রেই স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি, সরকার পরিবর্তন না হলে সম্ভাব্য বিনিয়োগের বড় অংশ অন্য রাজ্যে চলে যেত। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিল্পপতিদের আস্থা ফিরতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি জানান, নতুন সরকারের মাত্র ন’সপ্তাহেই একাধিক বিনিয়োগ প্রস্তাব এসেছে।

তবে শিল্পায়নের প্রশ্নে সিঙ্গুর-নন্দীগ্রামের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জমি সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত হবে আলোচনার মাধ্যমে এবং নির্ধারিত ক্ষতিপূরণ নিশ্চিত করেই। শিল্পায়ন ও কর্মসংস্থানের ভারসাম্য বজায় রেখেই রাজ্যকে নতুন বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে দাবি করেন তিনি।

Latest News

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, আশুলিয়ার পোশাক কারখানায় মৃত ৭, আহত ১০

ওয়েব ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। যার জেরে মৃত্যু হল...

More Articles Like This