28.6 C
Kolkata

ডায়মন্ড হারবার বিধানসভার চারটি বুথে ভোটগ্রহণে বিশেষ নজরদারি

Must Read

দক্ষিণ ২৪ পরগনা- নির্বাচন কমিশনের নির্দেশে আজ সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের মোট ১৫টি বুথে শুরু হয়েছে পুনর্নির্বাচন। গত ২৯ এপ্রিল শেষ দফার ভোটে অনিয়মের অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​কমিশন সূত্রে খবর, ডায়মন্ড হারবার বিধানসভার চারটি বুথে ভোটগ্রহণের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সূত্রের খবর, ২৯ এপ্রিল ওই বুথগুলিতে সিসিটিভি ক্যামেরা বিকল হওয়া এবং দীর্ঘক্ষণ ‘ওয়েব কাস্টিং’ বন্ধ থাকার মতো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। এর প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশন ভোট বাতিলের সিদ্ধান্ত নেয়।

​শনিবার সকাল ৭টা থেকেই ডায়মন্ড হারবারের ২৪৩ নম্বর বুথ-সহ অন্যান্য কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। উল্লেখ্য, এই ২৪৩ নম্বর বুথে গত দফায় বহিরাগতদের প্রবেশ এবং বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল। এই বুথের ৬১৩ জন ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় আধা-সেনা।

আরও পড়ুন-  ডায়মন্ড হারবারে ভোট শুরু হতেই ইভিএম বিকল, ভোট না দিয়েই বাড়ির পথে ভোটাররা

​শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে প্রতিটি বুথেই সিসিটিভি নজরদারি এবং কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বিকেল পর্যন্ত চলবে এই পুনঃ নির্বাচন প্রক্রিয়া।

 

Latest News

পড়ুয়াদের কথা ভেবে বড় সিদ্ধান্ত, মর্নিং স্কুলে উপস্থিতির নিয়মে শিথিলতার অনুমতি সরকারের

ওয়েব ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল (FIFA World Cup 2026) ম্যাচকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মর্নিং স্কুলগুলির (Schools) জন্য বিশেষ...

More Articles Like This