32.7 C
Kolkata

স্ট্রং রুম পরিদর্শন ঘিরে উত্তেজনা ছড়াল পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজে

Must Read

ওয়েব ডেস্ক : গণনা কেন্দ্রের নিরাপত্তা ও স্ট্রং রুম (Strong Room) পরিদর্শন ঘিরে উত্তেজনা ছড়াল পানিহাটির (Panihati) গুরু নানক ডেন্টাল কলেজে। বিজেপি (BJP) প্রার্থী অরিজিৎ বক্সীর সঙ্গে এক পুলিশ কর্মীর বচসাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয় গণনা কেন্দ্র চত্বরে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় ব্যারাকপুর পুলিশ (Police) কমিশনারকে।

পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজে স্ট্রং রুম ও কন্ট্রোল রুমের সামনে ২৪ ঘণ্টা নজরদারিতে বসে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণের মধ্যেই চলছে পাহারা। এর মধ্যেই বিজেপির অভিযোগ, তাদের এজেন্টদের স্ট্রং রুম ও সিসিটিভি পরিদর্শনে বাধা দেয় পুলিশ।

আরও খবর : ডায়মন্ড হারবারে ভোট শুরু হতেই ইভিএম বিকল, ভোট না দিয়েই বাড়ির পথে ভোটাররা

বিজেপি (BJP) প্রার্থী অরিজিৎ বক্সীর দাবি, দুই শিফটে দু’জন করে কর্মী ভেতরে যাওয়ার অনুমতি আগে থেকেই ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফে দেওয়া হয়েছিল। কিন্তু শিফট পরিবর্তনের সময় কর্তব্যরত পুলিশ অফিসার এসআই আলম বিজেপি কর্মীদের হয়রানি করেন বলে অভিযোগ। কেন বিজেপির এজেন্টরা সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করতে পারবেন না, তা নিয়েই পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার। তাঁর হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে ভোট-পরবর্তী স্ট্রং রুম নিরাপত্তা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

মঙ্গলবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা!

কলকাতা: আষাঢ় পেরিয়ে শ্রাবণের শুরুতেই ফের সক্রিয় বর্ষা (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত...

More Articles Like This