বিয়েতে পরিবারের আপত্তি, সিউড়িতে একই ঘর থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার!

Must Read

ওয়েব ডেস্ক : বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই সম্পর্ক নিয়ে পরিবারের ছিল আপত্তি! এর মাঝেই মঙ্গলবার সকালে বীরভূমের (Birbhum) সিউড়ির গোপালপুরে একটি ঘর থেকে এক যুবক ও এক কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতদের মধ্যে যুবকের নাম শেখ ইমরান। কিশোরীর বয়স ১৭ বছর বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই ওই কিশোরীর সঙ্গে ইমরানের সম্পর্ক ছিল। সম্পর্কের কথা দুই পরিবারেও পৌঁছেছিল। তাঁদের বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। তবে যুবকের পরিবারের তরফে এই সম্পর্কে আপত্তি ছিল বলে দাবি। সোমবার রাতে ইমরান ওই কিশোরীর বাড়িতে গিয়েছিল বলেও স্থানীয়দের একাংশ জানিয়েছেন।

আরও খবর : চলতি মাসেই ফের দাম বাড়ছে পাউরুটির, প্রতি পাউন্ডে ৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

পরদিন সকালে ঘরটি বন্ধ অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দীর্ঘক্ষণ কোনও সাড়া না মেলায় সন্দেহ তৈরি হয়। পরে দরজা খুলে ভিতরে ঢুকে দু’জনকে নিথর অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। দু’জনকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। প্রাথমিকভাবে পুলিশের (Police) অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই দু’জন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে ঘটনাটি নিছক আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest News

অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

ওয়েব ডেস্ক: চীনের (China) তৈরি একটি টাইপ ৫৯ ট্যাঙ্ক (Type 59 Tank) বিস্ফোরণে মৃত্যু হল বাংলাদেশের (Bangladesh) দুই সেনার।...

More Articles Like This